advertisement

NRC Asam: লক্ষ্য 'জনমত', অসম চললেন তৃণমূলের প্রতিনিধিরা

Last Updated:

ফিরহাদ হাকিমের নেতৃত্বে ৬ সদস্যের দল শিলচরে গণ-কনভেনশনে যোগ দেবেন৷ শিলচর সিটিজেন ফোরামের উদ্যোগে ওই কনভেনশনে এনআরসি নিয়ে বিশিষ্টদের সঙ্গে কথা বলবেন তাঁরা৷

#কলকাতা: জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে দরবার করতে আজ অর্থাত্‍‌ বৃহস্পতিবার অসম যাচ্ছেন তৃমূল কংগ্রেসের প্রতিনিধি দল৷ দুপুর ২টো নাগাদ শিলচরে পৌঁছবেন তৃণমূলের ৬ সদস্যের প্রতিনিধি দল৷
আরও পড়ুন: NRC Assam: কাল শিলচরে তৃণমূল, বোরো-বিরোধিতা শুরু
ফিরহাদ হাকিমের নেতৃত্বে ৬ সদস্যের দল শিলচরে গণ-কনভেনশনে যোগ দেবেন৷ শিলচর সিটিজেন ফোরামের উদ্যোগে ওই কনভেনশনে এনআরসি নিয়ে বিশিষ্টদের সঙ্গে কথা বলবেন তাঁরা৷ এনআরসি-তে নামহীনদের সঙ্গেও দেখা করবেন৷ আগামিকাল অর্থাত্‍‌ শুক্রবার গুয়াহাটি যাবেন তৃণমূলের প্রতিনিধি দল৷
আরও পড়ুন: ‘গৃহযুদ্ধ চাই না’, এনআরসি নিয়ে দিল্লিতে বললেন মমতা
তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলে থাকছেন ফিরহাদ হাকিম, মহুয়া মৈত্র, কাকলি ঘোষদস্তিদার, সুখেন্দু শেখর রায়, অর্পিতা ঘোষ, রত্না নাগ৷ সূত্রের খবর, গুয়াহাটি সার্কিট হাউসে বিশিষ্টদের সঙ্গে বৈঠক করবে তৃণমূলের প্রতিনিধিদল৷ তালিকায় নাম না-থাকা ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলবেন তাঁরা৷ দেখা করবেন বিহারি ও মারোয়াড়ি ব্যবসায়ীদের সঙ্গে৷
advertisement
advertisement
ইতোমধ্যেই তৃণমূলের প্রতিনিধিদলের সফরের বিরোধিতা শুরু করেছে বোরো সংগঠন৷ এই সফরের তীব্র বিরোধিতায় সরব হয়েছেন অসমের সমাজ কল্যাণ মন্ত্রী প্রমীলারানি ব্রহ্ম ও অল বোরো মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়নের (ABMSU) প্রেসিডেন্ট শাহকমল খন্দকার৷
বিজেপিকে তীব্র আক্রমণ মমতার--
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
NRC Asam: লক্ষ্য 'জনমত', অসম চললেন তৃণমূলের প্রতিনিধিরা
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement