advertisement

এবার সহজ হল শিক্ষকদের বদলি প্রক্রিয়া, জানালেন শিক্ষামন্ত্রী

Last Updated:

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এদিনের ঘোষণায় হাসি ফুটতে চলেছে রাজ্যের লক্ষাধিক শিক্ষকদের মুখে ৷

#কলকাতা: শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এদিনের ঘোষণায় হাসি ফুটতে চলেছে রাজ্যের লক্ষাধিক শিক্ষকদের মুখে ৷ শিক্ষকদের বদলি প্রক্রিয়া সহজ করতে একটি সদর্থক পদক্ষেপ নিল রাজ্য সরকার ৷
ডানলপের বাসিন্দা রিমিতা চৌধুরী, বিয়ের আগে থেকেই বনগাঁর এলাকার এক উচ্চমাধ্যমিক স্কুলে শিক্ষকতা করতেন ৷ কিন্তু বেহালায় বিয়ে হয়ে আসার পর দক্ষিণের যে কোনও স্কুলে বদলি চেয়েছিলেন তিনি ৷ চার বছর কেটে যাওয়ার পরও সে আর্জির কোনও সমাধান মেলেনি ৷ স্কুল পরিচালন সমিতির বক্তব্য, মিউচুয়াল ট্রান্সফারের কোনও প্রার্থী পাওয়া যায়নি ৷ তাই অমীমাংসিত রয়েছে রিমিতা দেবীর বদলির আর্জি ৷
advertisement
শুধু রিমিতা নন, এ রাজ্যের আরও কয়েক হাজার শিক্ষক একই সমস্যার সম্মুখীন ৷ পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে পছন্দসই প্রার্থীর খোঁজে বদলির জন্য খবরের কাগজেও বিজ্ঞাপন দিতে দেখা গিয়েছে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের ৷
advertisement
সেই ছবি এবার বদলাতে চলেছে ৷ বদলির এই জটিল প্রক্রিয়াকে সরল করতে নয়া পদক্ষেপ নিল সরকার ৷ বিধানসভায় পেশ হওয়া সংশোধন অনুসারে এবার থেকে শিক্ষকদের বদলির ক্ষমতা দেওয়া হল মধ্যশিক্ষা পর্ষদের হাতে ৷ এর ফলে বদলি প্রক্রিয়া অনেক সহজ হয়ে গেল ৷ এতদিন শিক্ষকদের বদলির সিদ্ধান্ত ছিল পরিচালন সমিতি হাতে ৷ এবার থেকে সেই সিদ্ধান্ত নেবে মধ্যশিক্ষা পর্ষদ ৷ এর ফলে রাজনীতির সঙ্গে সঙ্গে স্বজনপোষণের সমস্যাও কমবে বলে মনে করছেন শিক্ষামন্ত্রী ৷
advertisement
এদিন পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, শিক্ষক বদলিও করবে পর্ষদ ৷ পরিচালন সমিতি আর বদলি করবে না ৷ শিক্ষিকাদের অনেক অসুবিধা থাকছে ৷ পরিচালন সমিতি বদলির আবেদন আটকে রাখত ৷ মিউচুয়াল বা সাধারণ বদলি চালু থাকবে ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এবার সহজ হল শিক্ষকদের বদলি প্রক্রিয়া, জানালেন শিক্ষামন্ত্রী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement