advertisement

এবার সরাসরি শিক্ষক নিয়োগ করবে মধ্যশিক্ষা পর্ষদ, আসছে নয়া বিল

Last Updated:

রাজ্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আসতে চলেছে বড়সড় পরিবর্তন ৷ সেই মর্মেই এবার বিধানসভায় বিল আনবে রাজ্য ৷

#কলকাতা: রাজ্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আসতে চলেছে বড়সড় পরিবর্তন ৷ সেই মর্মেই এবার বিধানসভায় বিল আনবে রাজ্য ৷ মাধ্যমিক স্তরে স্কুল শিক্ষক নিয়োগে এবার গুরুত্ব বাড়তে চলেছে মধ্যশিক্ষা পর্ষদের ৷ স্কুল শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা খর্ব করে পর্ষদের হাতেই ক্ষমতা দিতে চাইছে রাজ্য ৷
বর্তমানে রাজ্যে ১৯৬৩ সালের মাধ্যমিক শিক্ষা আইন অনুসারে মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ করা হয় ৷ সেই আইনে সংশোধন করার জন্যই নয়া শিক্ষা বিল আনছে রাজ্য ৷ বর্তমানে স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের সুপারিশ করে ৷ সেই সুপারিশ অনুযায়ীই চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র দিত ম্যানেজিং কমিটি ৷ আর এখানেই উঠেছে স্বজন পোষণের অভিযোগ ৷ অনেক সময়ই দেখা গিয়েছে, কমিশনের সুপারিশ করা চাকরিপ্রার্থীকে বাতিল করে দিয়েছে ম্যানেজিং কমিটি ৷
advertisement
নয়া বিল অনুসারে সংশোধনের পর সরাসরি নিয়োগ করবে মধ্যশিক্ষা পর্ষদ ৷ এমনকি শিক্ষকদের বদলির সিদ্ধান্তও এবার যাচ্ছে পর্ষদের হাতে ৷ এর ফলে শিক্ষাক্ষেত্রে স্বজনপোষণ এবং রাজনৈতিক ভেদাভেদ মুছে ফেলা সম্ভব হবে বলে মত রাজ্যের ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এবার সরাসরি শিক্ষক নিয়োগ করবে মধ্যশিক্ষা পর্ষদ, আসছে নয়া বিল
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement