advertisement

ব্যাঙ্কিং সেক্টরকে চাঙ্গা ও পরিকাঠামো উন্নয়ন আগে দরকার: নোবেলজয়ী অভিজিত্‍

Last Updated:

বাজেট নিয়ে নোবেলজয়ীর বক্তব্য, ব্যাঙ্কিং সেক্টরকে চাঙ্গা করা এখন সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত৷

#কলকাতা: দেশজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদের আবহে সাম্প্রদায়িকতা থেকে বাজেট-- কলকাতায় সাহিত্য সম্মেলনে একাধিক গুরুত্ব বিষয়ে মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্‍ বিনায়ক বন্দ্যোপাধ্যায়৷ বললেন, 'সংখ্যালঘুদের ভয় পাওয়ানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে চক্রান্ত চলে৷ ভিত্তিহীন কিছু গল্প ছড়ানো হয়৷ ভয় পাওয়ার কিছু নেই৷' বাজেট নিয়ে নোবেলজয়ীর বক্তব্য, ব্যাঙ্কিং সেক্টরকে চাঙ্গা করা এখন সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত৷
সোমবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে সাহিত্য সম্মেলনে অভিজিত্‍ বলেন, 'ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একটি বিষয়ে এক৷ সংখ্যালঘু আসলে সংখ্যালঘুই৷ সংখ্যালঘুদের ভয় পাওয়ার কিছু নেই৷ এই ভয় পাওয়ার আবহ তৈরি করা হয় চক্রান্ত করে৷ এই ধরনের গল্পের কোনও ভিত্তি নেই৷ ভারতকে মুসলিমদের অধিগ্রহণ করার কোনও চান্সই নেই৷' নাগরিক সমাজকে নোবেলজয়ীর বার্তা, 'কর্তৃপক্ষকে প্রশ্ন করতে হবে৷ প্রশ্ন করার তাগিদ চাই৷ অধিকারও চাই৷'
advertisement
কয়েক দিন পরেই বাজেট৷ স্বাভাবিক ভাবেই নোবেলজয়ীকে ভারতের বাজেট নিয়ে প্রশ্ন করা হয়৷ অভিজিতের মতে, সম্পত্তি করের আরও সংস্কার দরকার৷ আরও ভালো ভাবে বণ্টন প্রয়োজন৷ তবে আমার মনে হয় না এখনই কিছু ঘটবে৷ সরকারের উচিত অবিলম্বে ব্যাঙ্কিং সেক্টরকে চাঙ্গা করা ও পরিকাঠামো উন্নয়ন ঘটানো৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ব্যাঙ্কিং সেক্টরকে চাঙ্গা ও পরিকাঠামো উন্নয়ন আগে দরকার: নোবেলজয়ী অভিজিত্‍
Next Article
advertisement
PSL মানেই কমেডি ! প্রবল হাওয়ার দাপটে দিশেহারা গ্রাউন্ডসম্যানরা, পিচ কভারের সঙ্গে উড়ে গেলেন তাঁরাও ! ভাইরাল ভিডিও
PSL মানেই কমেডি ! প্রবল হাওয়ার দাপটে দিশেহারা গ্রাউন্ডসম্যানরা, পিচ কভারের সঙ্গে উড়ে গেলেন তাঁরাও !
  • লাহোরের মাঠে কমেডি !

  • পিএসএলের ম্যাচে উড়ে গেলেন গ্রাউন্ডসম্যানরা

  • প্রবল হাওয়ার দাপটে হিমশিম মাঠকর্মীরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement