advertisement

'নো এসআইআর, নো ভোট!' ৬ মার্চ মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রীর ধরনা নিয়ে কী বললেন শমিক?

Last Updated:

নির্বাচন প্রক্রিয়া নিয়ে রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য কলকাতা বিমানবন্দরে রাজ্য সরকারকে আক্রমণ করে ‘নো এসআইআর, নো ভোট’ স্লোগান দেন; ৬৩ লক্ষ নাম বাদ পড়ার অভিযোগ!

'নো এসআইআর, নো ভোট!' ৬ মার্চ মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রীর ধরনা নিয়ে কী বললেন শমিক?
'নো এসআইআর, নো ভোট!' ৬ মার্চ মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রীর ধরনা নিয়ে কী বললেন শমিক?
নির্বাচন প্রক্রিয়া ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল। ভোটার তালিকা সংশোধন ও এসআইআর ইস্যুকে কেন্দ্র করে রাজ্য সরকার ও বিরোধী শিবিরের মধ্যে চাপানউতোর তীব্র আকার নিয়েছে। এই আবহেই উত্তরবঙ্গ সফর শেষে কলকাতা বিমানবন্দরে নেমে রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য কড়া ভাষায় রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ‘নো এসআইআর, নো ভোট’ স্লোগান সামনে আনেন।
উত্তরবঙ্গ সফর শেষে কলকাতা বিমানবন্দরে নেমে রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য নির্বাচন প্রক্রিয়া ঘিরে তীব্র সুরে আক্রমণ শানালেন রাজ্য সরকারকে। তিনি স্পষ্ট ভাষায় জানান, “নো এসআইআর, নো ভোট।” তাঁর দাবি, চূড়ান্ত তালিকায় প্রায় ৬৩ লক্ষ নাম বাদ পড়তে চলেছে এবং এই পরিস্থিতিতে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না।
advertisement
advertisement
শমিক ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী ৬ মার্চ মেট্রো চ্যানেলে ধরনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, মুখ্যমন্ত্রীর অবস্থান মানুষের কাছে স্পষ্ট এবং তিনি কার স্বার্থে ধর্নায় বসছেন, তা রাজ্যের মানুষ জানেন। বিজেপি নিজেদের অবস্থান থেকে আন্দোলনে নামবে বলেও তিনি জানান।
advertisement
রাজ্য বিজেপি সভাপতির অভিযোগ, ফর্ম সেভেন পুলিশ বেআইনিভাবে বাজেয়াপ্ত করেছে, এমনকি ফর্মে আগুন লাগানো ও দলীয় দফতর ভাঙচুরের ঘটনাও ঘটেছে। পাশাপাশি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগও তোলেন তিনি। তাঁর বক্তব্য, ফর্ম সেভেন গ্রহণ করতে হবে এবং যথাযথ শুনানি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মাঝপথে এসআইআর প্রক্রিয়া বন্ধ রেখে নির্বাচনে যাওয়া যায় না বলেও তিনি দাবি করেন। এই প্রেক্ষাপটে বিজেপির অবস্থান স্পষ্ট করে শমিক ভট্টাচার্য পুনরায় বলেন, “নো এসআইআর, নো ভোট।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'নো এসআইআর, নো ভোট!' ৬ মার্চ মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রীর ধরনা নিয়ে কী বললেন শমিক?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২ - ৮ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২ - ৮ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২ - ৮ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement