advertisement

Holi 2026: এবার দোলে ঘেমেনেয়ে রংবাজি, দোলে গরম দক্ষিণবঙ্গ, কলকাতায় তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি

Last Updated: Mar 02, 2026, 11:56 IST

এবার দোলে ঘেমেনেয়ে রংবাজি, দোলে গরম দক্ষিণবঙ্গ, কলকাতায় তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি। দোলের আগেই উষ্ণতা তিলোত্তমায়। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রিতে পৌঁছল। দোলের দিন দক্ষিণবঙ্গে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। উষ্ণতার ছোঁয়া রঙের উৎসবে। শীত উধাও বরং ঘামে ভিজতে পারেন বেশ কিছু জেলার বাসিন্দারা। উত্তরবঙ্গে দোলের পরেই ঊর্ধ্বমুখী হবে পারদ। দোলের আগে বৃষ্টি ও কুয়াশা থাকবে। হতে পারে হালকা তুষারপাতও। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ দক্ষিণবঙ্গে আগামী ২ দিন বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা। পরবর্তী তিন-চার দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। আগামী সাতদিন সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। সকালের দিকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা বেশ কিছু জেলাতে। তবে বৃষ্টির সম্ভাবনা কম

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
Holi 2026: এবার দোলে ঘেমেনেয়ে রংবাজি, দোলে গরম দক্ষিণবঙ্গ, কলকাতায় তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি
advertisement
advertisement