US Strikes Iran: আবারও ‘ডাঁহা ফেল’ চিন! বেজিংয়ের এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9B কিনে চরম ক্ষতি ইরানের, পাকিস্তানের পরেই
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
অপারেশন সিঁদুরের সময় ভারতের মিসাইল আটকাতেও ব্যর্থ হয়েছিল চিনের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম৷ তারপরে ইরানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটল৷
তেহরান: শনিবার থেকে লাগাতার হামলা৷ সপরিবারে খতম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই৷ তারপরে পাল্টা প্রত্যাঘাত এসেছে ইরানের তরফেও৷ মধ্য প্রাচ্যের এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেই নজর টেনেছে একটা গুরুত্বপূর্ণ বিষয়৷ তেহরানের আকাশ ঠিক যতটা সহজে হুহু করে ঢুকেছে আমেরিকার বিমান, তাতে একটা বিষয় অন্তত খুব স্পষ্ট৷ এবারেও ‘ডাঁহা ফেল’ করেছে চিনের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9B৷
advertisement
আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলায় কার্যত তথনছ ইরানের রাজধানী তেহরান৷ হামলায় কমপক্ষে ২০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ইরান কর্তৃপক্ষ৷ চিনের থেকে এত ঘটা করে নেওয়া এয়ার ডিফেন্স সিস্টেম বাঁচাতে পারেনি ইরানকে৷ বাঁচাতে পারেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইকেও৷ নিজের কাজ করতে ব্যর্থ হয়েছে এই সারফেস টু এয়ার (SAM) মিসাইল সিস্টেম৷
advertisement
advertisement
ইরানে এত খারাপ পারফর্ম্যান্সের পরে যুদ্ধ বিশ্লেষকরা এখন HQ-9B এর ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এটা সম্ভব যে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের সম্মিলিত বিমান শক্তি HQ-9B সিস্টেম সামলাতে পারেনি। আন্তর্জাতিক বিশেষজ্ঞেরা মনে করছেন, উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার কথা মাথায় রেখেই তাড়াহুড়ো করে এই এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছিল চিন৷ যার নিট ফল হয়েছে ‘শূন্য’৷
advertisement
শুধু তাই নয়, এই ডিফেন্স সিস্টেমের মাধ্যমে বহুদিনের ‘বন্ধু’ ইরানকে কার্যত ঠকিয়েছে চিন৷ জানা গিয়েছে, ইজরায়েল-আমেরিকার সঙ্গে ক্রমবর্ধমান টানাপড়েনের মাঝেই চিনের কাছ থেকে সম্প্রতি এই HQ-9B সিস্টেম ,কিনেছিল ইরান৷ ইজরায়েলের অন্যতম বড় নেতা আবুলফাজল জোহরেভান্দ চিনের থেকে HQ-9B সিস্টেম কেনার দাবি করলেও, চিন এ নিয়ে সর্বসমক্ষে মুখ খোলেনি৷
advertisement
কেন HQ-9B নিয়ে প্রশ্ন উঠছে? চিনের এরোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশনে তৈরি সবচেয়ে উন্নত সারফেস টু এয়ার (SAM) মিসাইল সিস্টেম হল HQ-9B৷ চিনের দাবি, প্রায় ২০০ কিলোমিটারের মধ্যে আকাশে থাকা যে কোনও যুদ্ধবিমান, বোমা, ক্রুজ মিসাইল এবং ছোট থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল চিহ্নিত করে ধ্বংস করতে পারে তাদের এই এয়ার ডিফেন্স সিস্টেম৷ কিন্তু, পাকিস্তান এবং ইরানের ক্ষেত্রে তা সম্পূর্ণ ‘বেকার’ প্রমাণিত হয়েছে৷
advertisement






