advertisement

Night Bus Service in Kolkata: গভীর রাতে ফের মিলবে সরকারি বাস, করুণাময়ী থেকেও চালু হচ্ছে নয়া পরিষেবা

Last Updated:

যাত্রীদের সুবিধার্থেই চালু হয়েছিল নাইট বাস সার্ভিস৷ গভীর রাতে যাতায়াতের সুবিধার জন্য এই পরিষেবা চালু করেছিল পরিবহণ দফতর (Night Bus Service in Kolkata)৷

অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাস বন্ধ হয়ে যাওয়ার খবর পাচ্ছি৷ মালিকদের পিঠ ঠেকে গেছে দেওয়ালে। এভাবে চালানো সম্ভব নয়।'' অন্যদিকে, খারাপ অবস্থা উত্তরবঙ্গের বাস মালিকদের। কারণ করোনার জেরে পর্যটক কমেছে। দ্বিতীয়ত শিলিগুড়ি, বালুরঘাট, মালদা থেকে বাস ভর্তি যাত্রী কলকাতা, দীঘা, বর্ধমান, দূর্গাপুর, খড়গপুর, আসানসোল আসছেন না। ফলে ফাঁকা আসন নিয়েই কিছুদিন যাতায়াত করে আপাতত বাস বন্ধ করে দেওয়া হল।

#কলকাতা: রাতের কলকাতায় ফের চালু হচ্ছে নাইট বাস সার্ভিস (Night Bus Service)৷ এ দিন এমনই জানিয়েছেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)৷ আপাতত হাওড়া, গড়িয়া, বারাসত এবং জোকা থেকে সারারাত মিলবে বাস পরিষেবা৷ আগামী ২৩ ডিসেম্বর থেকে ফের চালু হচ্ছে পরিষেবা৷
যাত্রীদের সুবিধার্থেই চালু হয়েছিল নাইট বাস সার্ভিস৷ গভীর রাতে যাতায়াতের সুবিধার জন্য এই পরিষেবা চালু করেছিল পরিবহণ দফতর৷ যাত্রীদের থেকেও ভাল সাড়া মিলেছিল৷ কারণ গভীর রাতে বাড়ি ফেরা বা জরুরি প্রয়োজনে যাতায়াতের জন্য শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলি থেকে মিলত সরকারি বাস৷
advertisement
advertisement
যদিও, করোনা অতিমারির জন্য নাইট সার্ভিস বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়৷ ফের সেই পরিষেবাই শুরু করতে চায় পরিবহণ দফতর৷ ফিরহাদ হাকিম বলেন, 'রাতে রাস্তায় বেরিয়ে মানুষ যাতে বিপদে না পড়ে তার জন্য কিছু বাস রাতেও চালানো হবে৷ এখনই খুব বেশি বাস দেওয়া যাবে না৷ কারণ, আমাদের হাতে যত বাস আছে তার সব রাস্তায় নামানো হয়নি৷'
advertisement
পরিবহণ মন্ত্রী আরও জানিয়েছেন, করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে দূরপাল্লার বাসের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পরিষেবাও শুরু হবে৷ যাতে দূরপাল্লার বাস থেকে নেমে শহরের অন্যত্র পৌঁছতে বাস পান যাত্রীরা৷
কয়েকদিন আগেই আসানসোল থেকে গভীর রাতে করুণাময়ীতে নেমে কোনও যানবাহন না পেয়ে দুই পুলিশকর্মীর কাছে সাহায্য চান এক তরুণী৷ বাইকে তুলে ওই তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে অভিযুক্ত এক এএসআই এবং সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে৷ সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই এই বিশেষ পরিষেবা শুরু করছে পরিবহণ দফতর৷ ফিরহাদ হাকিম জানিয়েছেন, পরিবহণ সচিবকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Night Bus Service in Kolkata: গভীর রাতে ফের মিলবে সরকারি বাস, করুণাময়ী থেকেও চালু হচ্ছে নয়া পরিষেবা
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement