advertisement

5 Gram Gold Finger Ring Cost: সামনেই বিয়ে বাড়ির নিমন্ত্রণ, উপহারে ৫ গ্রামের আংটি দেবে ভাবছেন ? দেখে নিন কত টাকা দাম হবে

Last Updated:
5 Gram Gold Finger Ring Cost: বিয়ের নিমন্ত্রণ মানেই বিশেষ উপহার। ৫ গ্রামের সোনার আংটি কিনতে গেলে শুধু সোনার দাম নয়, মেকিং চার্জ ও GST মিলিয়ে মোট খরচ কত হতে পারে জানেন? কেনার আগে এই হিসেবটি দেখে নিন।
1/6
বিয়ের মরশুম মানেই আত্মীয়-স্বজন ও বন্ধুদের বাড়িতে নিমন্ত্রণের ধুম। এমন বিশেষ দিনে অনেকেই ভাবেন এমন একটি উপহার দেওয়া উচিত যা স্মরণীয় এবং মূল্যবান—আর সেই তালিকায় সোনার আংটি সবসময়ই প্রথম সারিতে থাকে। আপনি যদি ৫ গ্রামের একটি সোনার আংটি উপহার দেওয়ার পরিকল্পনা করেন, তবে আগে এর সম্ভাব্য খরচ সম্পর্কে ধারণা থাকা জরুরি।

2/6
৫ গ্রামের সোনার আংটির দাম কত হতে পারে? বর্তমানে সোনার বাজারদর প্রতিদিনই ওঠানামা করছে। ১১ ফেব্রুয়ারির সোনার দামের ভিত্তিতে ১ গ্রাম সোনার দাম যদি ১৪৮৯৫ টাকা হয় তাহলে ৫ গ্রামের দাম হবে ৭৪৪৭৫ টাকা ৷
৫ গ্রামের সোনার আংটির দাম কত হতে পারে?বর্তমানে সোনার বাজারদর প্রতিদিনই ওঠানামা করছে। ১১ ফেব্রুয়ারির সোনার দামের ভিত্তিতে ১ গ্রাম সোনার দাম যদি ১৪৮৯৫ টাকা হয় তাহলে ৫ গ্রামের দাম হবে ৭৪৪৭৫ টাকা ৷
advertisement
3/6
শুধু সোনার দামই শেষ কথা নয় ৷ গয়না কেনার সময় মনে রাখতে হবে, দোকানে যে দাম দেওয়া হয় তা কেবল সোনার ওজনের উপর নির্ভর করে না। এর সঙ্গে যুক্ত হয় আরও কিছু খরচ—
শুধু সোনার দামই শেষ কথা নয়৷ গয়না কেনার সময় মনে রাখতে হবে, দোকানে যে দাম দেওয়া হয় তা কেবল সোনার ওজনের উপর নির্ভর করে না। এর সঙ্গে যুক্ত হয় আরও কিছু খরচ—
advertisement
4/6
মেকিং চার্জ: সাধারণত সোনার দামের ৮% থেকে ২০% পর্যন্ত হতে পারে, ডিজাইন অনুযায়ী বাড়ে বা কমে। যদি মেকিং চার্জ ১২ শতাংশ হিসেবে ধরা হয় তাহলে ৮৯৩৭ টাকা যোগ করে মোট দাম গিয়ে হবে ৮৩৪১২ টাকা ৷

5/6
GST: মোট দামের উপর ৩% পণ্য ও পরিষেবা কর দিতে হয়। ৮৩৪১২ টাকার উপর ৩ শতাংশ জিএসটি ধরা হলে ২৫০২ টাকা হয় ৷ অর্থাৎ ৫ গ্রাম আংটির দাম গিয়ে দাড়াবে ৮৫৯১৪ টাকা ৷
GST: মোট দামের উপর ৩% পণ্য ও পরিষেবা কর দিতে হয়।৮৩৪১২ টাকার উপর ৩ শতাংশ জিএসটি ধরা হলে ২৫০২ টাকা হয় ৷ অর্থাৎ ৫ গ্রাম আংটির দাম গিয়ে দাড়াবে ৮৫৯১৪ টাকা ৷
advertisement
6/6
সোনার যে হারে দাম বেড়েছে তাতে স্বাভাবিক ভাবেই মধ্যবিত্তের জন্য গয়না কেনা প্রায় অসম্ভব হয়ে গিয়েছে ৷ সেক্ষেত্রে অনেকেই ২২ ক্যারেট থেকে ১৮ ক্যারেট সোনার দিকে ঝুঁকছেন ৷ এতে খরচ কিছুটা হলেও কমছে ৷