advertisement

গোপনাঙ্গে লুকিয়ে নিষিদ্ধ মাদক পাচার, কলকাতা বিমানবন্দরে আটক নাইজেরিয় মহিলা

Last Updated:

গোপনাঙ্গের মধ্যে লুকানো রয়েছে নিষিদ্ধ মাদক ৷ বিমানবন্দরে তল্লাশির সময় তা ধরা পড়ে যায় ৷ এরপরেই কলকাতা বিমানবন্দর থেকে নাইজেরিয়ার ওই মহিলাকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো(এনসিবি) ৷

#কলকাতা: গোপনাঙ্গের মধ্যে লুকানো রয়েছে নিষিদ্ধ মাদক ৷ বিমানবন্দরে তল্লাশির সময় তা ধরা পড়ে যায় ৷ এরপরেই কলকাতা বিমানবন্দর থেকে নাইজেরিয়ার ওই মহিলাকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো(এনসিবি) ৷
বিমান বন্দর সূত্রে জানা গিয়েছে, মুম্বই থেকে কলকাতা এসেছিলেন ওই মহিলা ৷ কলকাতার বাজারে ওই মাদকগুলি পাচারের পরিকল্পনা ছিল তাঁর ৷ গতকাল গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দরে অভিযান শুরু করে এনসিবি ৷ তখনই এই মহিলার কাছ থেকে উদ্ধার হয় ২০টি এলএসডি ব্লট পেপার ও কোকেন। জিজ্ঞাসাবাদের পর মহিলা স্বীকার করে নেন, আরও মাদক লুকানো রয়েছে তাঁর গোপনাঙ্গে ৷ এরপরেই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় নাইজেরিয় ওই মহিলাকে ৷ চিকিৎসকদের সাহায্যে গোপনাঙ্গ কেটে ওই মাদক বের করে আনা হবে বলে জানা গিয়েছে ৷
advertisement
তবে চিকিৎসকরা জানিয়েছেন, সম্ভবত দেহের অন্য জায়গায়ও মাদক লুকিয়ে রেখেছেন ওই মহিলা ৷ রেডিওলজিস্টের সাহায্য নিয়ে সেই মাদকও বের করা হবে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গোপনাঙ্গে লুকিয়ে নিষিদ্ধ মাদক পাচার, কলকাতা বিমানবন্দরে আটক নাইজেরিয় মহিলা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement