advertisement

আগামী দু'দিন ভাসবে রাজ্য, আকাশ থাকবে মেঘলা

Last Updated:

আগামী দু'দিন আকাশের মুখ থাকবে ভার ৷ মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷

#কলকাতা: আগামী দু'দিন আকাশের মুখ থাকবে ভার ৷ মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ এমনিতেই সারা সপ্তাহ জুড়ে কখনও মেঘ কখনও বৃষ্টির আবহ ছিল রাজ্যজুড়ে সপ্তাহ শেষেও সেই অবস্থা বজায় থাকার কথাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন -
আজ দু'এক পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ ও দুই ২৪ পরগনা,কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ৷ এমনিতেই মৌসুমি অক্ষরেখা মজফফরপুর থেকে মালদহ হয়ে বাংলাদেশ তারপরে বঙ্গোপসাগরের দিকে দিকে অগ্রসর হবে ঘূর্ণাবর্তটি, পরে মুর্শিদাবাদ হয়ে ঘূর্ণাবর্তটি বিহারে অগ্রসর হবে ৷
ফলে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলায় জেলায় বাড়বে বৃষ্টিপাত ৷ জলে ভাসতে পারে প্রত্যন্ত বাংলা থেকে শুরু করে শহুরে বাংলা ৷ তবে এখনই কমবেনা ভ্যাপসা গরম ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আগামী দু'দিন ভাসবে রাজ্য, আকাশ থাকবে মেঘলা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement