advertisement

Newtown Toto Problem: টোটো নিয়ে বিরাট ঝামেলা নিউটাউনে! ২০০০ টোটোচালক রবিবার সকালে যা করলেন... যাতায়াত বন্ধ, হইচই গোটা এলাকায়

Last Updated:

Newtown Toto Problem: নিউটাউন অ্যাকশন এরিয়া ওয়ান জুড়ে বন্ধ টোটো ও ই রিকশা। রবিবার সকাল থেকে বিরাট সমস্যায় বাসিন্দারা। কেন জানেন?

নিউটাউনে টোটো সমস্যা
নিউটাউনে টোটো সমস্যা
নিউটাউন: নিউটাউন অ্যাকশন এরিয়া ওয়ান জুড়ে বন্ধ টোটো ও ই রিকশা। ই রিকশাতে অনলাইন বুকিং বন্ধ করতে হবে, সেই দাবিতে প্রায় ২০০০ হাজার চালক বিক্ষোভ দেখালেন বিশ্ববাংলা গেটে। সেখান থেকে বিধায়ক প্রশাসন-সহ বিভিন্ন নেতৃত্বকে ডেপুটেশন দেওয়া হয়। এক সপ্তাহের মধ্যে সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন টোটোচালকেরা।
অভিযোগ, নিউটাউন অ্যাকশন এরিয়া ওয়ান এলাকায় প্রায় ২০০০-এর মতো টোটো ও ই-রিক্সা চলে। বেশ কয়েকমাস যাবৎ তাঁরা এক নতুন সমস্যার সম্মুখীন হয়েছেন। তাঁদের দাবি, অনলাইন র‍্যাপিডো বা অনলাইন বিভিন্ন যাত্রীবাহী অ্যাপ সংস্থা তারা বিভিন্ন টোটো ও ই রিক্সা স্ট্যান্ড থেকে যাত্রী তুলে নিয়ে যাচ্ছে। যে কারণে তাঁরা ভাড়া পাচ্ছেন না।
advertisement
আরও পড়ুন: ‘হলিডে’ নয়, ভোটের দিন ‘বিপ্লব’ করতে চান শুভেন্দু! বাংলা জয় নাকি বিপর্যয়, অঙ্কেই আশঙ্কা বিরোধী দলনেতার
এই বিষয়ে প্রশাসনকে জানানোর পরেও কোনও রকম সদুত্তর পাওয়া যায়নি। সেই কারণে রবিবার গোটা অ্যাকশন এরিয়া ওয়ানের সমস্ত টোটো ও ই-রিক্সা বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখানো হয়। রাজারহাট-নিউটনের বিধায়ক, পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্বদের কাছে রবিবার তাঁরা ডেপুটেশন জমা দেবেন এবং এক সপ্তাহের মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে গোটা নিউ টাউন জুড়ে সমস্ত টোটো চালক ও রিক্সাচালক বৃহত্তর আন্দোলনের নামবে বলে হুঁশিয়ারি তাঁদের।
advertisement
advertisement
আরও পড়ুন: এত লোকের কাজ করলেন, SIR-এর চূড়ান্ত তালিকা থেকে বাদ খোদ AERO-র নাম, বিস্মিত গোটা ময়নাগুড়ি!
ই-রিকশা চালানোর জন্য আলাদা করে রাজ্য সরকারের থেকে পারমিটের প্রয়োজন পড়ে না। ফলে ই-রিকশা কিনে চালানো সহজতর। ফলে যানজটের সৃষ্টি হলেও সেক্ষেত্রে সরকারের পক্ষে ই-রিকশা চালকদের পাকড়াও করাও ততটা সহজ নয়। এ প্রসঙ্গে রাজ্যের পরিবহণমন্ত্রী বলেন, ‘লক্ষ লক্ষ বেকার যুবক ই-রিকশা কিনেছে এবং যেহেতু পারমিট নিতে হয় না তাই যত্রতত্র চালাচ্ছে। কিন্তু ধরপাকড় করে বন্ধ করার অধিকার নেই।’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Newtown Toto Problem: টোটো নিয়ে বিরাট ঝামেলা নিউটাউনে! ২০০০ টোটোচালক রবিবার সকালে যা করলেন... যাতায়াত বন্ধ, হইচই গোটা এলাকায়
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement