সাত সকালে নিউটাউনে পথ দুর্ঘটনা...! অ্যাপ ক্যাবে ধাক্কা, ৫০ মিটার দূরে ছিটকে গেল গাড়ি, আহত এক যুবক-সহ দুই তরুণী
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Newtown Accident: পুলিশ সূত্রে খবর, বিলাসবহুল ওয়েস্টিন হোটেলের সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে গতি সামলাতে না পেরে প্রায় ৫০ মিটার বেশি দূরে ছিটকে গিয়ে উল্টে যায় গাড়িটি।
কলকাতা: নিউটাউনে ফের দুর্ঘটনা। শনিবার সকাল সকাল গাড়ি উল্টে গুরুতর আহত হন এক যুবক ও দুই তরুণী। আচমকা এই দুর্ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। পুলিশ সূত্রে খবর আকাঙ্ক্ষা মোড়ের দিক থেকে বিশ্ববাংলা গেটের দিকে অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল একটি গাড়ি। সেই সময়ই ঘটে দুর্ঘটনা।
কী ভাবে ঘটল দুর্ঘটনা? পুলিশ সূত্রে খবর, বিলাসবহুল ওয়েস্টিন হোটেলের সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে গতি সামলাতে না পেরে প্রায় ৫০ মিটার বেশি দূরে ছিটকে গিয়ে উল্টে যায় গাড়িটি।
advertisement
advertisement
স্থানীয়রা ছুটে এসে গাড়ির ভিতর থেকে আহতদের উদ্ধার করা হয়। পড়ে আহতদের চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল এবং একাধিক সিগন্যাল ভায়োলেশন করে নিয়ন্ত্রণ রাখতে না পেরেই এই দুর্ঘটনা ঘটিয়েছেন।
advertisement
অন্যদিকে, অপর একটি ঘটনায় পাটুলি মেডিকিউর নামে ফার্মাসির পাশে একটি চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় হঠাৎই এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। সেই সময় ওই ফার্মেসিতে গিয়ে উপস্থিত চিকিৎসককে এসে দেখতে বলা হয়। অভিযোগ, চিকিৎসক আসেনন। উল্টে তিনি নিজে না এসে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালের নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এই টালবাহানায় বেশ কিছু সময় কেটে যায়। পড়ে হাসপাতাল যেতে যেতে ওই অসুস্থ ব্যক্তি মারা যান।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 14, 2026 11:33 AM IST










