advertisement

New Town Guest House Murder Case: একাধিক সম্পর্কে স্ত্রী, ৪৫ হাজার টাকার শপিংয়ের টোপ স্বামীর! নিউ টাউনের গেস্ট হাউজে মহিলা খুনে চাঞ্চল্যকর তথ্য

Last Updated:

পুলিশ সূত্রে খবর, ছ বছর আগে বিয়ে হয় ওই দম্পতির৷ তাঁদের একটি চার বছরের কন্যাসন্তানও রয়েছে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
নিউ টাউনের গেস্ট হাউজে মহিলা খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য৷ জেরায় মৃতার স্বামী স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের কথা স্বীকার করে নিয়েছেন৷ ধৃত বিশ্বজিৎ মণ্ডলের দাবি, স্ত্রী একাধিক পুরুষের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন৷ সেই সমস্ত সম্পর্কে ইতি টেনে সংসার করতে রাজি না হওয়ার কারণেই স্ত্রী ইতিকা মণ্ডলকে তিনি খুন করেছেন বলে পুলিশের কাছে দাবি করেছেন উত্তর দিনাজপুরের বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল৷
পুলিশ সূত্রে খবর, ছ বছর আগে বিয়ে হয় ওই দম্পতির৷ তাঁদের একটি চার বছরের কন্যাসন্তানও রয়েছে৷
বুধবার সকালে নিউ টাউনের সাহা মার্কেট এলাকার ওই গেস্ট হাউজে এক মহিলাকে খুনের খবর আসে পুলিশের কাছে৷ পরে পুলিশ জানতে পারে, স্ত্রীকে খুন করার বিশ্বজিৎ নিজেই ১০০ নম্বরে ফোন করে পুলিশকে খবর দিয়েছিলেন৷
advertisement
জেরায় ধৃত যুবক দাবি করেছেন, স্ত্রীর পরকীয়া সম্পর্কের কথা অনেক দিন আগেই জেনেছিলেন তিনি৷ সেই কারণেই মাঝেমধ্যে বাড়ি থেকে উধাও হয়ে যেতেন স্ত্রী৷ বার বার স্ত্রীকে উত্তর দিনাজপুরে এসে দেখা করতে বলেছিলেন বিশ্বজিৎ৷ কিন্তু তাতে রাজি হননি ইতিকা৷
advertisement
শেষ পর্যন্ত সোমবার নিউ টাউনের ওই গেস্ট হাউজে এসে ইতিকার সঙ্গে যোগাযোগ করেন বিশ্বজিৎ৷ শপিং করিয়ে দেওয়ার জন্য পয়তাল্লিশ হাজার টাকা তিনি নিয়ে এসেছেন বলে স্ত্রীকে টোপ দেন বিশ্বজিৎ৷ এর পরই আসানসোল থেকে নিউ টাউনের ওই গেস্ট হাউজে চলে আসেন ইতিকা৷
বিশ্বজিৎ জেরায় দাবি করেছেন, নিউ টাউনের গেস্ট হাউজে আসার পর বার বার স্ত্রীকে বিবাহবহির্ভূত সব সম্পর্ক ছেড়ে মেয়েকে নিয়ে সংসার করার জন্য বোঝান তিনি৷ কিন্তু তাতে রাজি হননি ইতিকা৷ এর পরই স্ত্রীর গলায় বেল্টের ফাঁস দিয়ে তাঁকে খুন করেন বিশ্বজিৎ৷ খুনের পর নিজেই ১০০ ডায়ালে ফোন করে পুলিশকে গোটা ঘটনার কথা জানান তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
New Town Guest House Murder Case: একাধিক সম্পর্কে স্ত্রী, ৪৫ হাজার টাকার শপিংয়ের টোপ স্বামীর! নিউ টাউনের গেস্ট হাউজে মহিলা খুনে চাঞ্চল্যকর তথ্য
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement