Land Dispute: জমির দুর্নীতি রুখতে কড়া প্রশাসন! থাকবে লোকেশন ট্যাগ, আসছে নতুন সফটওয়্যার
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- Published by:Tias Banerjee
Last Updated:
দু'বছরের মধ্যেই এই কাজ শেষ করতে চায় রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দফতর। আগামী দিনে জমির পরিমাণ নিয়ে কোন গরমিল রুখতেই পরিকল্পনা, সূত্রের খবর। জেলাগুলিকে তার প্রস্তুতি শুরু করতে নির্দেশ রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের।
কলকাতা: জমির দুর্নীতি ও পরিমাণ নিয়ে গরমিল রুখতে আরও কড়া হল নবান্ন। এবার প্রত্যেকটি জমি ও প্লটের জিপিএস লোকেশন ট্যাগ করবে ভূমি রাজস্ব দফতর। রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের জন্য একটি নির্দিষ্ট সফটওয়্যারও তৈরি করা হবে।
জেলায় জেলায় বিভিন্ন জমির পরিমান ধরে ধরে প্লট ভিত্তিক জিপিএস লোকেশন ট্যাগ করা হবে। জেলাগুলিতে সরকারি আধিকারিকদের পাশাপাশি কয়েকটি এজেন্সিক ও দায়িত্ব দেওয়া হবে।
advertisement
দু’বছরের মধ্যেই এই কাজ শেষ করতে চায় রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দফতর। আগামী দিনে জমির পরিমাণ নিয়ে কোন গরমিল রুখতেই পরিকল্পনা, সূত্রের খবর। জেলাগুলিকে তার প্রস্তুতি শুরু করতে নির্দেশ রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের।
advertisement
আগামী দিনে দফতরে বসেই কোন জমির পরিমাণ কত, কোন অঞ্চলে অবস্থিত, এক ক্লিকেই সেই তথ্য সামনে আসবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 03, 2024 12:43 PM IST








