advertisement

Airport Howrah Bus Service: মাঝপথে যাত্রী ওঠানামা নয়, বিমানবন্দর- হাওড়ার মধ্যে শুরু সরকারি এসি বাস পরিষেবা

Last Updated:

এতদিন বিমানবন্দর এবং হাওড়ার মধ্যে সরকারি এসি বাস পরিষেবা থাকলেও তা অন্যান্য বাসের মতো বিভিন্ন স্টপেজে থামতে থামতে যেত৷

#অনুুুপ চক্রবর্তী, কলকাতা: বিমানবন্দর থেকে মাত্র এক ঘণ্টাতেই হাওড়া স্টেশনে৷ ভাড়া মাথাপিছু একশো টাকা৷ দমদম বিমানবন্দর এবং হাওড়ার মধ্যে যাত্রী পরিষেবার জন্য আজ থেকে এই বিশেষ এসি শাটল বাস পরিষেবা শুরু করল রাজ্য পরিবহণ নিগম৷
এই বাসের বৈশিষ্ট্য হল, বিমানবন্দ র থেকে হাওড়ার মধ্যে মাঝপথে কোথাও যাত্রী ওঠানামা করতে পারবেন না৷ ফলে অন্যান্য বাসের থেকে অনেক কম সময়ে বিমানবন্দর থেকে হাওড়া স্টেশন পৌঁছনো যাবে বা ফিরতি পথে বিমানবন্দরে আসা যাবে৷ এ দিন বিমানবন্দরে এই পরিষেবার উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম৷
advertisement
advertisement
ভবিষ্যতে মেট্রো পথে হাওড়া এবং বিমানবন্দরের মধ্যে সংযোগ স্থাপন হবে৷ কিন্তু সেই পরিষেবা শুরু হতে এখনও েবশ কয়েক বছর৷ অথচ এ রাজ্য তো বটেই, ভিন রাজ্যের বহু যাত্রীও বিমানবন্দরে নেমে হাওড়া স্টেশনে ট্রেন ধরতে যান৷ একই ভাবে ট্রেনে হাওড়ায় পৌঁছে বিমান ধরতে আসেন বহু যাত্রী৷
advertisement
এতদিন বিমানবন্দর এবং হাওড়ার মধ্যে সরকারি এসি বাস পরিষেবা থাকলেও তা অন্যান্য বাসের মতো বিভিন্ন স্টপেজে থামতে থামতে যেত৷ ফলে সময় লাগত অনেকটাই৷ এই সমস্ত বিষয় মাথায় রেখেই ASS1 রুটের এই শাটল বাস পরিষেবা শুরু করা হল৷
বিমানবন্দর থেকে কৈখালী-উল্টোডাঙা-কাঁকুরগাছি-গিরিশ পার্ক-চিত্তরঞ্জন এভেনিউ-ধর্মতলা-বিবাদী বাগ হয়ে হাওড়া স্টেশনে পৌঁছবে এই সরকারি বাস৷ ফিরবেও একই রুটে। মাঝে শুধু এসপ্ল্যানেডে তিন মিনিটের জন্য এল ২০ বাসস্ট্যান্ডের কাছে থামবে বাস৷ আপাতত দু'টি ইলেক্ট্রিক বাস দিয়ে এই পরিষেবা শুরু হচ্ছে৷ রুট জনপ্রিয় হলে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে৷ ভোর থেকে বেশি রাত পর্যন্ত পরিষেবা মিলবে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Airport Howrah Bus Service: মাঝপথে যাত্রী ওঠানামা নয়, বিমানবন্দর- হাওড়ার মধ্যে শুরু সরকারি এসি বাস পরিষেবা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement