advertisement

কলকাতা পুর আইনে সংশোধনী, আজ বিধানসভায় বিল পেশ

Last Updated:
#কলকাতা: মেয়রের পদ থেকে ইস্তফা দেবেন শোভন চট্টোপাধ্যায় ৷ তারপর মেয়রের পদে কে বসবেন সেই নিয়ে জল্পনা তুঙ্গে ৷ উঠে আসছে একের পর এক হেভিওয়েটের নাম ৷ তালিকায় রয়েছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, রাজ্যের পুর ও নগরন্নোয়নমন্ত্রী ফিরহাদ হাকিম এবং পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস-সহ আরো বেশ কয়েকজন ৷
বিষয়টি হচ্ছে, কাউন্সিলার নন এমন বেশ কয়েকজনের নামও উঠে আসছে ‘হবু’ মেয়রের তালিকায় ৷ সেই কারণেই পুর আইনে সংশোধনী আনা হচ্ছে ৷ কাউন্সিলর না হয়েও যাতে কেউ মেয়র হতে পারেন, তার বন্দোবস্ত করতেই পুর আইনে সংশোধন করা হচ্ছে ৷ সূত্রের খবর, কলকাতা মিউনিসিপাল অ্যাক্টে সংশোধনী আনতে আজ বিধানসভায় বিল পেশ করা হবে ৷ মেয়র পদে কাউকে মনোনয়ন দেওয়ার পর ৬ মাসের মধ্যে মেয়র নির্বাচিত হওয়ার সুযোগ দিতেই সংশোধনী বিল ৷
advertisement
advertisement
১৯৮০ সালে তৈরি হয়েছিল পুর আইন ৷ সেই আইনানুযায়ী, কাউন্সিলরদের মধ্যে থেকে কাউকে মেয়র হিসেবে বাছাই করতে হবে ৷ বাইরের কাউকে নির্বাচিত করা যাবে না ৷ একাধিক প্রার্থী থাকলে ভোটের মাধ্যমে মেয়র বাছাই করতে হবে ৷
শোভন বিদায়। মন্ত্রীত্ব ছাড়ার পর কলকাতার মেয়র পদ থেকেও সরতে হচ্ছে শোভন চট্টোপাধ্যায়কে। দমকল ও আবাসনমন্ত্রীর পদ থেকে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। তখনই মেয়র পদ থেকেও শোভনকে সরার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক চরম অনিশ্চয়তার মুখে শোভন চট্টোপাধ্যায়।
advertisement
প্রসঙ্গত, পুরসভার শারদ সম্মান বিতরণ অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে নাম ছিল শোভন চট্টোপাধ্যায়ের ৷ আমন্ত্রণপত্রে প্রধান অতিথি হিসেবে নাম ছিল তাঁর ৷ কিন্তু শোভনের রাজনৈতিক জীবনের টালমাটালের পর ফের নতুন করে ছাপানো হয় আমন্ত্রণপত্র ৷ নয়া আমন্ত্রণপত্র থেকে বাদ দেওয়া হয় শোভনের নাম ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতা পুর আইনে সংশোধনী, আজ বিধানসভায় বিল পেশ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement