advertisement

কোনা এক্সপ্রেসওয়েতে গ্যাস ট্যাঙ্কার-ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে মৃত ২

Last Updated:
#হাওড়া: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা কোনা এক্সপ্রেসওয়েতে ৷ পরপর তিনটি বিস্ফোরণে কেঁপে ওঠে এক্সপ্রেসওয়ে ৷ গ্যাস ট্যাঙ্কার এবং ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে দু’জনের ৷ গুরুতর আহত হন ট্রাফিক পুলিশকর্মী ৷
বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে ৷ গ্যাস ট্যাঙ্কার-ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ ৷ দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে দুই গাড়িচালকেরই মৃত্যু হয় ৷ দুর্ঘটনার পর গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে ৷
চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন ৷ আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা এলাকা ৷ অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাওড়া হাসপাতালে ভর্তি রয়েছেন ট্রাফিক পুলিশকর্মী ৷ ঘটনার পর কোনা এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজট তৈরি হয়েছে ৷
advertisement
advertisement
বিস্ফোরণের জেরে আগুন লেগে হাইটেনশন তার ছিঁড়ে যায় ৷ তার ছিঁড়ে পড়ে ওভারহেডের তারের উপর ৷ দুর্ঘটনার জেরে ট্রেন পরিষেবায় বিঘ্ন ঘটে ৷ সকাল থেকেই বন্ধ হাওড়া-আমতা শাখার ট্রেন চলাচল ৷ ইতিমধ্যেই দুর্ঘটনার জেরে ৭টি ট্রেন বাতিল করা হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কোনা এক্সপ্রেসওয়েতে গ্যাস ট্যাঙ্কার-ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে মৃত ২
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement