advertisement

১০ লক্ষে সরকারি চাকরির টোপ, সঙ্গে লাগাতার ধর্ষণ! হাইকোর্টে চাঞ্চল্যকর অভিযোগ 

Last Updated:

Job Scam: অভিযোগ পূর্ব-বর্ধমানের মঙ্গলকোটের তৃণমূল এক অঞ্চল সভাপতি দেবাশিষ পালের বিরুদ্ধে। 

দুর্নীতি নিয়ে মারাত্মক অভিযোগ
দুর্নীতি নিয়ে মারাত্মক অভিযোগ
#কলকাতা: নিয়োগ দুর্নীতিতে এবার চাঞ্চল্যকর অভিযোগ। নয়া অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ এক মহিলা চাকরিপ্রার্থী। চাকরির জন্য প্রথমে টাকা এবং পরে ধর্ষনের অভিযোগ। গ্রুপ - সি অথবা  গ্রুপ - ডি পদে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ। ১০ লাখ টাকা নেওয়ার প্রমাণও আছে বলে দাবি। অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে।অভিযোগ পূর্ব-বর্ধমানের মঙ্গলকোটের তৃণমূল এক অঞ্চল সভাপতি দেবাশীষ পালের বিরুদ্ধে।
গ্রুপ-সি অথবা  গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য ২০২১ সালের ৩১ মার্চ তৃণমূল অঞ্চল সভাপতি দেবাশিষ পালকে ১০ লাখ টাকা দেন বলে মামলায় দাবি করছেন মামলাকারী। টাকা দেওয়ার ২ মাসের মধ্যে চাকরি দিতে হবে এই শর্তে  টাকা দিয়েছেন বলে দাবি মামলাকারীর। তাঁর দাবি, ৩ মাস কেটে যাওয়ার পরেও কোন নিয়োগপত্র হাতে পাননি তিনি। শুধু তাই নয়, অভিযোগকারিনীর দাবি, চাপের মুখে পড়ে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন দেবাশিষ।
advertisement
advertisement
২০২১ সালের জুলাই মাস থেকে বারংবার তার সঙ্গে সহবাস করেছেন বলে দাবি মামলাকারীর। এর ফলে চলতি বছরের মার্চ মাসে তিনি অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েন বলে অভিযোগ। মামলাকারীর দাবি, চলতি বছরের জুন মাসে বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে তার পেটে সজোরে লাথি মারে দেবাশিষ পাল। এর ফলে তার গর্ভস্থ শিশুর মৃত্যু হয়। অবশেষে, চলতি বছরের জুলাই মাসে আউশগ্রাম থানায় অভিযোগ জানান ওই মহিলা চাকরিপ্রার্থী।
advertisement
কয়েকদিন পরেই চাকরিপ্রার্থী ওই মহিলা জানতে পারেন যে তার মামলা ২৮ জুলাই ২০২২ মঙ্গলকোট থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে রাজ্য পুলিশের ডিজি'র যথার্থ পদক্ষেপের আর্জি জানান তিনি। ১৬ জুলাই ২০২২ মহিলার অভিযোগের ভিত্তিতে পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানা ধর্ষণ, প্রতারণা, জোর করে গর্ভপাতের ধারায় এফআইআর রুজু করে। ১০ অগাস্ট পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা করেন অভিযোগকারিণী। ১৮ অগাস্ট বিচারপতির শম্পা সরকারের এজলাসে মামলার শুনানি হওয়ার কথা ছিল, হয়নি। বর্তমানে মামলাটি বিচারপতি রাজাশেখর মান্থা বেঞ্চে শুনানির জন্য আসবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
১০ লক্ষে সরকারি চাকরির টোপ, সঙ্গে লাগাতার ধর্ষণ! হাইকোর্টে চাঞ্চল্যকর অভিযোগ 
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement