advertisement

SIR in Bengal: এসআইআর-এ রাজ্যে এখনও পর্যন্ত বাদ ৬৪ লক্ষ নাম! বাকি ৫০ লক্ষ নথি যাচাই, আরও বাড়বে সংখ্যা

Last Updated:

আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা৷

এসআইআর-এ বাদ ৬৪ লক্ষ নাম৷
এসআইআর-এ বাদ ৬৪ লক্ষ নাম৷
এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর রাজ্যে ভোটার তালিকা থেকে এখনও পর্যন্ত প্রায় ৬৫ লক্ষ নাম বাদ যেতে চলেছে৷ যেহেতু এখনও নথি যাচাইয়ের কাজ চলছে, তাই এই সংখ্যা আরও বাড়বে৷ নির্বাচন কমিশন সূত্রে খবর, শনিবার পর্যন্ত মোট বাদ যাওয়া নামের সংখ্যা ৬৪ লক্ষ ৮১ হাজার ৫৯৫৷
কমিশন সূত্রে খবর, রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে ভোটার তালিকায় মোট ৭ কোটি ৬৬ লক্ষের কিছু বেশি ভোটারের নাম ছিল৷ এসআইআর শুরু হওয়ার পর প্রথমে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয় তাতেই ৫৮ লক্ষ ২০ হাজার ৫৯৫ জনের নাম বাদ যায়৷ মৃত, খোঁজ না পাওয়া, ডুপ্লিকেট ভোটারদের নাম খসড়া তালিকাতেই বাদ দিয়ে দেওয়া হয়৷ ফলে ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা কমে দাঁড়ায় ৭ কোটি ৮ লক্ষ৷
advertisement
শুনানি প্রক্রিয়া শুরু হওয়ার পর মোট ১ কোটি ৫২ লক্ষ ভোটারকে নোটিস পাঠায় কমিশন৷ এর মধ্যে ১ কোটি ২০ লক্ষকে লজিক্যাল ডিসক্রিপ্যান্সি বা যুক্তিগ্রাহ্য তথ্যবিভ্রাটের কারণে নোটিস পাঠিয়ে শুনানিতে ডাকা হয়৷ পাশাপাশি আরও ৩২ লক্ষ্য আনম্যাপড ভোটারকেও শুনানিতে ডাকা হয়৷
advertisement
advertisement
কমিশন সূত্রে খবর, এঁদের মধ্যে ৪ লক্ষ ৯৮ হাজার ভোটার শুনানিতে হাজিরাই দেননি৷ যাঁরা শুনানিতে হাজির হয়ে নথি জমা দিয়েছিলেন, তাঁদের মধ্যেও ১ লক্ষ ৬৩ হাজার ভোটারের জমা দেওয়া নথিতে সন্তুষ্ট নয় কমিশন৷ ফলে তাঁদের নামও বাদ যাচ্ছে৷ ফলে প্রাথমিক খসড়া তালিকায় বাদ যাওয়া ৫৮ লক্ষ ২০ হাজার ৫৯৫ জনের সঙ্গে শুনানি পর্বে বাদ যাওয়া এই নামগুলি যোগ হবে৷ সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়াচ্ছে ৬৪ লক্ষ ৮১ হাজার ৫৯৫৷
advertisement
নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ৫০ লক্ষ নথি যাচাই বাকি রয়েছে৷ ফলে লজিক্যাল ডিসক্রিপ্যান্সিতে বাদ যাওয়া নামের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা প্রবল৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR in Bengal: এসআইআর-এ রাজ্যে এখনও পর্যন্ত বাদ ৬৪ লক্ষ নাম! বাকি ৫০ লক্ষ নথি যাচাই, আরও বাড়বে সংখ্যা
Next Article
advertisement
আতঙ্ক নয়, ডোমেস্টিক গ্যাস সরবরাহে আশ্বস্ত করল কেন্দ্র! কিছুটা স্বস্তির খবর দিল বারত পেট্রলিয়ামও
আতঙ্ক নয়, ডোমেস্টিক গ্যাস সরবরাহে আশ্বস্ত করল কেন্দ্র! কিছুটা স্বস্তির খবর দিল ভারত পেট্রলিয়ামও
  • পশ্চিম এশিয়ায় বাড়ছে সংঘাত

  • কিছুটা স্বস্তির খবর দিল ভারত পেট্রলিয়াম

  • ডোমেস্টিক গ্যাস সরবরাহে আশ্বস্ত করল কেন্দ্র!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement