advertisement

Nabanna: নবান্নের আবেদন খারিজ! মুখ্যসচিব-সহ ২৫ জন আধিকারিকদের যেতেই হবে ভিনরাজ্যে, জানাল কমিশন

Last Updated:

প্রশাসন সূত্রের খবর, অন্যান্য রাজ্যের বিধানসভা ভোটের অবজার্ভার হিসাবে ৯ জন আই এ এস ও ৮ জন আইপিএস এর বদল চাইলেও এখনো কোনো উত্তর নেই নির্বাচন কমিশন-এর।

News18
News18
নয়াদিল্লি: খারিজ হল নবান্নের আবেদন। মুখ্যসচিব সহ ২৫ জন আধিকারিকদের ভিনরাজ্যে যেতে হবে ট্রেনিংয়ে। স্পষ্ট জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। আইএএস-এর পরে আইপিএসদের বিকল্প নাম জাতীয় নির্বাচন কমিশনে পাঠিয়েছিল নবান্ন।
৮ জন আইপিএস এবং ৯ জন আইএস অফিসারের নাম পাঠানো হয়েছিল বলে সূত্রের খবর। তার আগে জাতীয় নির্বাচন কমিশন অবজারভার হিসেবে ২৫ জন আধিকারিকদের বেছে নিয়েছিল। ছিল ১০ আইপিএস ১৫ জন আইএএস-এর নাম। এই ২৫ জনকে ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
প্রশাসন সূত্রের খবর, অন্যান্য রাজ্যের বিধানসভা ভোটের অবজার্ভার হিসাবে ৯ জন আই এ এস ও ৮ জন আইপিএস এর বদল চাইলেও এখনো কোনো উত্তর নেই নির্বাচন কমিশন-এর। স্বরাষ্ট্র সচিব সহ ৮ জন আই এ এস এর বদল চেয়েছিল নবান্ন। ৮ জন আইপিএস-এর বদল চেয়েছিল নবান্ন। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রশিক্ষণ৷ কমিশন থেকে চিঠির উত্তর না আসায় তাদের প্রশিক্ষণে যোগ দিতে হবে বলেই কমিশন সূত্রে খবর।
advertisement
বুধবার সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি চলাকালীন কোর্টরুমে দাঁড়িয়ে আবেদনকারী হিসাবে নিজে সওয়াল করে বেনজির দৃষ্টান্ত স্থাপন করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল পাঞ্চোলির এজলাসে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর আবেদনের শুনানি৷ সেখানে সাধারণ ভোটারদের হয়ে একাধিক কথা বিচারপতিদের সামনে তুলে ধরেন মমতা৷ এজলাসে তাঁর সঙ্গে ছিলেন দোলা সেন এবং ডেরেক ও’ব্রায়েন৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nabanna: নবান্নের আবেদন খারিজ! মুখ্যসচিব-সহ ২৫ জন আধিকারিকদের যেতেই হবে ভিনরাজ্যে, জানাল কমিশন
Next Article
advertisement
Paschim Midnapore News: ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
  • ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র। ফিরলেন নতুন বউ নিয়ে।

  • গোপন কথা ছড়িয়ে পড়ে এলাকায়৷ শুরু জোর শোরগোল।

  • আনন্দের সঙ্গে নয়, দুঃখের সঙ্গেই হয়েছে বিয়ের অনুষ্ঠান৷ বলছে পরিবার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement