advertisement

Nabanna News: একদিনে উদ্বোধন হবে ৯ হাজার কিলোমিটার রাস্তা! নবান্ন থেকে গেল নির্দেশ...প্রস্তুতি শুরু জেলাশাসকদের

Last Updated:

স্বচ্ছতা রাখতে গ্রামে গ্রামে যে নয়া রাস্তা তৈরি হবে তার জন্য কত খরচ হয়েছে, কত কিলোমিটার রাস্তা হয়েছে এবং কত সময়ের মধ্যে তৈরি হলো সেটা রাস্তা শুরুতে এবং শেষে বোর্ড লাগিয়ে জানাতে হবে। 

News18
News18
কলকাতা: পথশ্রী প্রকল্প নিয়ে রাজ্যের বড় পরিকল্পনা। কেন্দ্রীয়ভাবে রাজ্যে একদিনেই ৯ হাজার কিলোমিটারের বেশি নয়া গ্রামীণ রাস্তার উদ্বোধন হবে। পথশ্রী কর্মসূচির অধীনে কেন্দ্রীয়ভাবে এই উদ্বোধন কর্মসূচি হবে। তার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ জেলাশাসকদের।
জানা গিয়েছে, ওইদিন ব্লকে ব্লকে যেখানে যেখানে রাস্তা উদ্বোধন হবে জনপ্রতিনিধিদেরও উপস্থিত থাকার কথা জানাতে হবে। কোথায় কোথায় নয়া গ্রামীণ রাস্তা তৈরি হচ্ছে তার জন্য হোর্ডিং, ফ্লেক্স লাগিয়ে প্রয়োজনীয় প্রচার কর্মসূচিও করতে হবে। আজ, শনিবার জেলাশাসকদের নিয়ে বৈঠক করে মুখ্য সচিব মনোজ পন্থ। সেই বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
advertisement
advertisement
স্বচ্ছতা রাখতে গ্রামে গ্রামে যে নয়া রাস্তা তৈরি হবে তার জন্য কত খরচ হয়েছে, কত কিলোমিটার রাস্তা হয়েছে এবং কত সময়ের মধ্যে তৈরি হলো সেটা রাস্তা শুরুতে এবং শেষে বোর্ড লাগিয়ে জানাতে হবে।
advertisement
তার জন্য প্রয়োজনীয় গাইডলাইন রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে দেওয়া হবে। জেলাশাসকদের বৈঠকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ মুখ্য সচিবের বলেই নবান্ন সূত্রে খবর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nabanna News: একদিনে উদ্বোধন হবে ৯ হাজার কিলোমিটার রাস্তা! নবান্ন থেকে গেল নির্দেশ...প্রস্তুতি শুরু জেলাশাসকদের
Next Article
advertisement
West Midnapore: ঝড়বৃষ্টির রাতে বাড়ির ছাদে পড়ল গাছ, ঘুমের মধ্যে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধা, আহত তাঁর স্বামীও
ঝড়বৃষ্টির রাতে বাড়ির ছাদে পড়ল গাছ, ঘুমের মধ্যে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধা, আহত তাঁর স্বামীও
  • শুক্রবার রাতে ঘুমের ঘোরে ঘরের উপর গাছ পড়ে মৃত্যু ৫৫ বছর বয়সী এক বৃদ্ধার

  • ওই দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বৃদ্ধার স্বামী

  • প্রবল ঝড়ে বড় গাছ হঠাৎই উপড়ে তাঁদের ঘরের চালের উপর, দু’জনেই চাপা পড়েন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement