advertisement

নবান্ন অভিযানে কনস্টেবলকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, গ্রেফতার জগদ্দলের বাসিন্দা

Last Updated:

Nabanna Abhijan: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে পুলিশকে আক্রমণের অভিযোগ ওঠে গত শনিবার। পুলিশের তরফে অভিযোগ ওঠে সেদিনের নবান্ন অভিযানে প্রতিবাদের নামে পুলিশের উপর হামলায় রাস্তায় ফেলে মারধর করা হয় DC SSD-র নিরাপত্তারক্ষীকে। ঘটনায় ওই কনস্টেবল প্রশান্ত মণ্ডলকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলেও ওঠে অভিযোগ।

 গ্রেফতার জগদ্দলের বাসিন্দা
গ্রেফতার জগদ্দলের বাসিন্দা
কলকাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে পুলিশকে আক্রমণের অভিযোগ ওঠে গত শনিবার। পুলিশের তরফে অভিযোগ ওঠে সেদিনের নবান্ন অভিযানে প্রতিবাদের নামে পুলিশের উপর হামলায় রাস্তায় ফেলে মারধর করা হয় DC SSD-র নিরাপত্তারক্ষীকে। ঘটনায় ওই কনস্টেবল প্রশান্ত মণ্ডলকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলেও ওঠে অভিযোগ।
বুধবার এই ঘটনার পরিপ্রেক্ষিতেই চন্দন গুপ্তা নামে জগদ্দলের এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে ডিসি এসএসডি-র নিরাপত্তা রক্ষীকে মারধরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে এই ব্যক্তিকে।
advertisement
advertisement
প্রসঙ্গত, নবান্ন অভিযানে পুলিশের উপর হামলার অভিযোগের ঘটনায় গুরুতর জখম হন DC SSD-র রক্ষী কনস্টেবল প্রশান্ত মণ্ডল। তাঁকে তৎক্ষণাৎ উদ্ধার করে এসএসকেএমে ভর্তি করা হয়। সিপি নিজে দেখতে গিয়েছিলেন তাঁকে। ঘটনায় খুনের চেষ্টা ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। এরপরেই ভিডিও প্রকাশ করে মারধর ও আক্রমণের অভিযোগ তোলে কলকাতা পুলিশ। একইসঙ্গে নির্যাতিতার মা আহত হওয়ায় দুঃখপ্রকাশ করেন খোদ পুলিশের যুগ্ম কমিশনার মীরাজ খালিদ। এরপরেই ওই সময়কার সিসি ক্যামেরা ফুটেজ পরীক্ষা করে দেখা হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নবান্ন অভিযানে কনস্টেবলকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, গ্রেফতার জগদ্দলের বাসিন্দা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement