advertisement

রামনবমীর মিছিল ঘিরে বিরল সম্প্রীতির দৃশ্য, জল খাবার নিয়ে এগিয়ে এলেন মুসলিম ভাইয়েরা

Last Updated:

এ যেন একেবারে অন্য ছবি ! কলকাতার বুকে দাঁড়িয়ে এহেন সম্প্রীতির দৃশ্য ৷ সচক্ষে না দেখলে হয়তো বিশ্বাসই হত না আমজনতার ৷ ধর্মের বিভেদে কোনও হানাহানি নয় ৷

#কলকাতা:  এ যেন একেবারে অন্য ছবি ! কলকাতার বুকে দাঁড়িয়ে এহেন সম্প্রীতির দৃশ্য ৷ সচক্ষে না দেখলে হয়তো বিশ্বাসই হত না আমজনতার ৷ ধর্মের বিভেদে কোনও হানাহানি নয় ৷ বরং হিন্দু-মুসলিম ভাই-ভাই ৷ এই নীতিতেই ভর করে রামনবমী পালনে মেতে উঠল সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মুক্তারামবাবু স্ট্রিটের বাসিন্দারা ৷ তাই হিন্দু ভাই বোনেদের মিছিলে তাদের হাতে তুলে দিল মিষ্টি জল ৷ আবার কখনও ছুঁড়ে দিল ফুলের পাঁপড়ি ৷
মহাকাব্যের নায়কের জন্মদিন উপলক্ষ্যে অতীতে এত মাতামাতি কবে দেখেছে রাজ্য ৷ তা মনে নেই ৷ কিন্তু রবিবার শহর এবং শহরতলীর বিভিন্ন জায়গায় সাড়ম্বরে পালন হল রামনবমী ৷ দিন যত গড়িয়েছে, রামনবমীর উষ্ণতার পারদ চড়েছে ৷ অস্ত্র মিছিলে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মনে ৷ কিন্তু সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কলাবাগানের চিত্রটা একেবারে অন্যরকম ছিল এদিন ৷ রবিবার দিন যত গড়িয়েছে, রোদের তেজ তত বেড়েছে ৷ কিন্তু রীতি মেনে পথে নেমেছে রামনবমীর মিছিল ৷ পাড়ার হিন্দু ভাই বোনেরাও সামিল হয়েছেন সেই মিছিলে ৷ কিন্তু রোদে যাতে কোনও সমস্যা না হয় সে বিষয়ে সতর্ক রেজওয়ানা বেগমরা ৷ রাস্তার ধারে দাঁড়িয়ে হিন্দু ভাই বোনেদের হাতে তারা তুলে দিলেন সরবতের গ্লাস ৷ আবার কেউ বা তুলে দিলেন মিষ্টি ৷
advertisement
advertisement
ইদ কিংবা রামনবমী ৷ সব উৎসবেই কলাবাগান একইভাবে মেতে ওঠে ৷ ধর্মের বিভেদে উৎসব পালনে আনন্দের কোনও ভাটা পড়েনা তাদের মধ্যে ৷ ভালবাসা দিয়েই এরা সকলকে আপন করে নিয়েছে ৷ তাই ইদ হোক কিংবা দোল ৷ সমস্ত উৎসবেই ধর্মনিরপেক্ষতার ছবি তুলে ধরে নজির গড়েন মুক্তারামবাবু স্ট্রিটের বাসিন্দারা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রামনবমীর মিছিল ঘিরে বিরল সম্প্রীতির দৃশ্য, জল খাবার নিয়ে এগিয়ে এলেন মুসলিম ভাইয়েরা
Next Article
advertisement
LPG Cylinder Crisis Update: শহরে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়! সংসদে জানালেন পেট্র্রোলিয়াম মন্ত্রী
শহরে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়! সংসদে জানালেন পেট্র্রোলিয়াম মন্ত্রী
  • গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়!

  • সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী৷

  • দেশের রান্নার গ্যাসের সঙ্কট নেই, আশ্বাস মন্ত্রীর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement