advertisement

ব্যক্তিগত স্বার্থে নয়, বিজেপিকে রুখতেই সপা-বিএসপি জোট: মায়াবতী

Last Updated:

লক্ষ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচন ৷ আর সেই নির্বাচনে বিজেপিকে সর্বেসর্বা হতে দিতে নারাজ বিরোধী দলগুলি ৷ পাশাপাশি, বিজেপির ক্রমাগত নিম্নমুখী গ্রাফ ফেডারেল ফ্রন্ট গঠনের বিষয়টিকে আরও জোরাল করছে ৷

#লখনউ: লক্ষ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচন ৷ আর সেই নির্বাচনে বিজেপিকে সর্বেসর্বা হতে দিতে নারাজ বিরোধী দলগুলি ৷ পাশাপাশি, বিজেপির ক্রমাগত নিম্নমুখী গ্রাফ ফেডারেল ফ্রন্ট গঠনের বিষয়টিকে আরও জোরাল করছে ৷ ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছে সপা-বিএসপি ৷ এই দুইয়ের জোটে উত্তরপ্রদেশের ফুলপুর এবং গোরক্ষপুরে বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি ৷ তাই সপা-বিএসপি জোট ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও একসঙ্গে লড়বে ৷ মায়াবতীর এহেন জোটের সিদ্ধান্তের পরই বিজেপির তোপের মুখে পড়েছেন তিনি ৷
সপা-বিএসপি জোট নিয়ে বিজেপির অন্দরে তৈরি হওয়া গুজব নিয়ে এবার মুখ খুললেন মায়াবতী ৷ তিনি বলেন, জাতীয় স্বার্থেই সপার সঙ্গে জোটবদ্ধ হয়েছে বিএসপি ৷ কিন্তু দুটি দল কোনও ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করার জন্য জোটবদ্ধ যে হয়নি, সে কথা এদিন সাফ জানিয়ে দিয়েছেন মায়াবতী ৷ পাশাপাশি তিনি এও বলেন, দেশের উন্নয়েনের জন্য বিজেপিকে রুখতেই জোটবদ্ধতা ৷ এর পিছনে অন্য কোনও স্বার্থ নেই ৷
advertisement
advertisement
জিএসটি থেকে নোটবন্দি ৷ দেশের জন্য একের পর এক ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছে বিজেপি ৷ তাই দেশের উন্নতি থমকে গিয়েছে ৷ সাধারণ মানুষের মধ্যে সমস্যা বেড়ে গিয়েছে ৷ সেই কারণে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সরকারের পরিবর্তন আনার ডাক দিলেন মায়াবতী ৷ তাই দেশের বিরোধী শক্তিগুলি জোটবদ্ধ হওয়ার ডাক দিলেন মায়াবতী ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ব্যক্তিগত স্বার্থে নয়, বিজেপিকে রুখতেই সপা-বিএসপি জোট: মায়াবতী
Next Article
advertisement
PM Modi Brigade Rally: শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে
শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে
  • শনিবার কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেডে মেগা র‍্যালি

  • ০১:২০ তে কলকাতা বিমানবন্দরে অবতরণ

  • বেলা ০১:৫৫-এ গাড়িতে ব্রিগেডে যাবেন মোদি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement