advertisement

একাধিক পুরসভায় এবার দুজন ডেপুটি মেয়র, অবশেষে পাশ হল বিল

Last Updated:

পুরনিগমগুলিতে দুজন ডেপুটি মেয়র রাখার কথা বলা হলেও কলকাতা মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন এবং হাওড়া মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের ক্ষেত্রে এখনও পর্যন্ত তেমন কোনও পরিকল্পনা নেই রাজ্যের।

#কলকাতা: তখনও আইনি স্বীকৃতি মেলেনি। তার আগেই সকলকে চমকে দিয়ে আসানসোল পুরসভার জন্য দুজন ডেপুটি মেয়র নিয়োগ করা হয়েছিল। এবার, সেই অধরা আইনি স্বীকৃতিও পেতে চলেছেন আসানসোলের দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হক। এতদিন পরে, নতুন রাজ্যপাল লা গণেশনের সম্মতি মেলায় আইনি স্বীকৃতি পেল প্রতি পুরসভা পিছু দুজন ডেপুটি মেয়র নিয়োগের বিষয়টি।
একটি পুরসভার জন্য একাধিক ডেপুটি মেয়র নিয়োগ করতে চেয়ে বিধানসভায় আলোচনা  হয়েছিল আগেই। তারপরে, বিষয়টিতে স্বীকৃতি চেয়ে পাঠানো হয়েছিল তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে। সেই সময় ধনখড়ের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত ছিল রাজ্য রাজনীতির আলোচনার অন্যতম বিষয়। এই একাধিক ডেপুটি মেয়রের নিয়োগ সংক্রান্ত বিলেও সম্মতি দেননি ধনখড়। ফেরত পাঠিয়েছিলেন। তাঁর মত ছিল, পুরনিগম পিছু ডেপুটি মেয়রের সংখ্যা কখনওই দুইয়ের বেশি থাকা উচিত নয়। সেই সময় আইনি স্বীকৃতি না মিললেও আসানসোল পুরসভার ২ ডেপুটি মেয়রই নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল সরকার।
advertisement
advertisement
তবে, এবার ধনখড়ের সেই পরামর্শই মেনে নিল রাজ্য। অবশেষে জটিলতা কাটল অন্তর্বর্তিকালীন দায়িত্বপ্রাপ্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল লা গণেশনের আমলে। রাজ্যপাল স্বীকৃতি দেওয়ায় পাশ হল বিল। বিধানসভায় বিল পাশ হওয়ায় খুশি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, "এখন বেশ কয়েকটি পুরসভার এলাকা বেড়েছে। কাজের সুবিধার জন্য ডেপুটি মেয়রের সংখ্যাও একাধিক হওয়া দরকার। আমরা রাজভবনে বিল পাঠিয়েছিলাম। তখন সেটা ফেরত আসে। বলা হয়, দুজন ডেপুটি মেয়র নিয়োগ করার জন্য। আমরা দুজন করেছি। আসানসোলে আমাদের দুজন ডেপুটি মেয়র আছে।"
advertisement
সূত্রের খবর, পুরনিগমগুলিতে দুজন ডেপুটি মেয়র রাখার কথা বলা হলেও  কলকাতা মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন এবং হাওড়া মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের ক্ষেত্রে এখনও পর্যন্ত তেমন কোনও পরিকল্পনা নেই রাজ্যের। তবে, রাজ্যের পাঁচটি পুরনিগমে প্রশাসনিক পদে বদল আনতে চলেছে পুর ও নগর উন্নয়ন মন্ত্রক। এবার থেকে ওই পুরনিগমগুলিতে একজনের পরিবর্তে দুজন করে ডেপুটি মেয়র রাখা হবে। চলতি সপ্তাহে রাজ্য বিধানসভায় একটি নতুন বিল আনতে পারে সরকার। যেখানে এই পাঁচটি পুরনিগমে দুজন করে ডেপুটি মেয়র রাখার অনুমতি দেওয়া হবে। এই পুরনিগমগুলি হল- বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর এবং দুর্গাপুর। এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার পুরআইনে সংশোধনী আনতে চলেছে। এর ফলে নাগরিকদের দ্রুত এবং আরও ভাল পরিষেবা প্রদান করা সম্ভব হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
advertisement
বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত বলেন, "দুইজন ডেপুটি মেয়র থাকা পুরনিগম আরও দক্ষভাবে পরিষেবা সরবরাহ করতে সহায়তা করবে।" যদিও, বিজেপি নেতারা এটিকে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব ঠেকানোর কৌশল বলেই দাবি করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
একাধিক পুরসভায় এবার দুজন ডেপুটি মেয়র, অবশেষে পাশ হল বিল
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement