advertisement

Mukul Roy: অসুস্থ মুকুল রায়, বাড়িতে পড়ে গিয়ে চোট! রাতেই ভর্তি করা হল হাসপাতালে

Last Updated:

এমনিতেই দীর্ঘদিন ধরে অসুস্থ কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল৷ কার্যত গৃহবন্দি অবস্থাতেই ছিলেন তিনি৷

অসুস্থ মুকুল রায়৷
অসুস্থ মুকুল রায়৷
কলকাতা: গুরুতর অসুস্থ মুকুল রায়৷ বুধবার রাতেই তড়িঘড়ি কলকাতার অ্যাপলো হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে৷ সূত্রের খবর, সম্ভবত বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন মুকুল৷
এমনিতেই দীর্ঘদিন ধরে অসুস্থ কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল৷ কার্যত গৃহবন্দি অবস্থাতেই ছিলেন তিনি৷ এরই মধ্যে তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে সমস্যা তৈরি হল৷
advertisement
গত এপ্রিল মাসেও মুকুল রায়কে এই অ্যাপোলো হাসপাতালেই ভর্তি করতে হয়েছিল৷ সেই সময় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি৷ এর পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন রাজ্য রাজনীতির অন্যতম সিনিয়র এই নেতা৷
advertisement
২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি-র টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়ী হন মুকুল৷ ভোটে জেতার পরেই অবশ্য পুরনো দল তৃণমূলে ফিরে আসেন তিনি৷ তবে তৃণমূলে ফিরলেও শারীরিক সমস্যার কারণে সেভাবে আর সক্রিয় হতে পারেননি একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন এই নেতা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mukul Roy: অসুস্থ মুকুল রায়, বাড়িতে পড়ে গিয়ে চোট! রাতেই ভর্তি করা হল হাসপাতালে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement