advertisement

'কেন্দ্রের পাঠানো টাকা লুঠ বাংলায়...', বিজেপি ক্ষমতায় এলেই মিলবে সব সুবিধে! দমদমে দাবি মোদির

Last Updated:

Modi In West Bengal: রাজ্য সফরে এসে বাংলার তৃণমূল সরকারকে তীব্র নিশানায় বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিকে যখন কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলছেন শাসক দল তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, ঠিক তখনই এবার সরাসরি টাকা লুঠের অভিযোগ তুললেন মোদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
কলকাতা: রাজ্য সফরে এসে বাংলার তৃণমূল সরকারকে তীব্র নিশানায় বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিকে যখন কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলছেন শাসক দল তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, ঠিক তখনই এবার সরাসরি টাকা লুঠের অভিযোগ তুললেন মোদি।
প্রধানমন্ত্রী এদিন দমদমের সভা মঞ্চ থেকে স্পষ্ট আক্রমণ ছুড়ে দেন, “বাংলার জন্য যে টাকা আমরা রাজ্য সরকারকে সরাসরি দিই তার বেশিরভাগ লুঠ করে নেওয়া হয়। যে অর্থ দিল্লি সরকার বিভিন্ন প্রকল্পের জন্য দেয় সেই টাকা আপনাদের জন্য খরচ হয় না, সেই টাকা মহিলাদের জীবন সহজ করার জন্য ব্যবহার হয় না, সেই টাকা তৃণমূলের নেতাদের ঘরে চলে যায়। আর সেই কারণেই বাংলা পিছিয়ে যাচ্ছে।”
advertisement
advertisement
মোদি তাঁর ভাষণে বলেন, “কিছু বছর আগে ত্রিপুরা ও অসমেও একই অবস্থা ছিল। কিন্তু আজ বিজেপি শাসিত রাজ্যে রাজ্যে সব বাড়িতে জল। আয়ুষ্মান যোজনার টাকা পাচ্ছে সকল গরিব মানুষ। তাই বাংলার মানুষ সব কেন্দ্রীয় যোজনার পরিষেবা পেতে হলে বাংলায় যত তাড়াতাড়ি সম্ভব বিজেপির সরকার প্রয়োজন। টিএমসি যাবে, বিজেপি আসবে।”
advertisement
মোদির কথায়, “বাংলায় উন্নয়নে বড় বাধা রয়েছে৷ যে পয়সা আমরা পাঠাই, সেই টাকা তৃণমূল ক্যাডারদের জন্য খরচ করা হয়৷ এই কারণে গরিবদের কল্যাণমূলক প্রকল্পে বাংলা অন্যান্য রাজ্যের থেকে পিছিয়ে আছে৷ অসম, ত্রিপুরাতেও একই অবস্থা ছিল, কিন্তু দুই রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় প্রকল্পের সমস্ত সুবিধা ওই দুই রাজ্যের গরিব জনতা পাচ্ছেন৷ বাংলার মানুষের কাছে আগামী দিনে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে এখানেও বিজেপি সরকারের ক্ষমতায় আসা প্রয়োজন৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'কেন্দ্রের পাঠানো টাকা লুঠ বাংলায়...', বিজেপি ক্ষমতায় এলেই মিলবে সব সুবিধে! দমদমে দাবি মোদির
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement