advertisement

পোস্তায় চলন্ত ট্যাক্সি থেকে ছিনতাই সোনার হার, ৪০ হাজার টাকা

Last Updated:

সাত সকালে কলকাতার ব্যস্ত রাস্তায় চুরি হয়ে গেল সোনার গয়না-সহ নগদ ৪০ হাজার টাকা ৷ তাও আবার চলন্ত ট্যাক্সিতে ৷

#কলকাতা: সাত সকালে কলকাতার ব্যস্ত রাস্তায় চুরি হয়ে গেল সোনার গয়না-সহ নগদ ৪০ হাজার টাকা ৷ তাও আবার চলন্ত ট্যাক্সিতে ৷ বিমানবন্দরে যাওয়ার জন্য হাওড়া থেকে ট্যাক্সিতে উঠেছিলেন ওই যাত্রী ৷ মাঝপথে চলন্ত গাড়িতেই চুরি হয়ে যায় তাঁর গলার সোনার চেন ও নগদ টাকা ৷ পরে বিমানবন্দরে গিয়ে সিআইএসএফের কাছে অভিযোগ দায়ের করেন সুদীপ রঞ্জন নামের ওই ব্যক্তি ৷
পুলিশের কাছে সুদীপবাবু জানান, বৃহস্পতিবার সকালে বিমানবন্দরে যাওয়ার জন্য হাওড়া থেকে ট্যাক্সি ধরেছিলেন তিনি ৷ ট্যাক্সিতে তিনি একাই ছিলেন ৷ আচমকা পোস্তার কাছে পৌঁছতেই গাড়িতে উঠে পড়ে চারজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ৷ টাকা-হার ছিনতাই করে মানিকতলা ক্রসিংয়ে নেমে যায় দুষ্কৃতীরা ৷ পরে ওই ট্যাক্সি করেই বিমানবন্দরে যান সুদীপবাবু ৷ সিআইএসএফের কাছে অভিযোগ জানান তিনি ৷
advertisement
advertisement
তদন্তকারীদের অনুমান, ছিনতাইয়ের সঙ্গে ট্যাক্সিচালকেরও যোগাযোগ রয়েছে ৷ ওই ট্যাক্সিচালককে আটক করা হয়েছে ৷ ট্যাক্সিচালককে জিজ্ঞাসাবাদ করছেন সিআইএসএফ-এর অফিসাররা ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পোস্তায় চলন্ত ট্যাক্সি থেকে ছিনতাই সোনার হার, ৪০ হাজার টাকা
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement