advertisement

Mimi Chakraborty: ‘শারীরিক, মানসিক যন্ত্রণার শিকার...’ ভুয়ো টিকাকাণ্ডে ট্যুইট সাংসদ মিমির

Last Updated:

Mimi Chakraborty Tweet: করোনার ভ্যাকসিন নিয়েছিলেন। মেসেজ না পেয়ে সন্দেহ হয়। পুলিশকে জানান। সামনে আসে দেবাঞ্জন দেবের জালিয়াতি। কয়েকদিন পরই অসুস্থ হয়ে পড়েন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। শুরু হয় চিকিৎসা। এখন আগের তুলনায় অনেকটাই ভাল আছেন।

কলকাতা: ভুয়ো টিকাকাণ্ড নিয়ে ফের মুখ খুললেন মিমি। ট্যুইটে তাঁর দাবি, তিনি শারীরিক এবং মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন ।
করোনার ভ্যাকসিন নিয়েছিলেন। মেসেজ না পেয়ে সন্দেহ হয়। পুলিশকে জানান। সামনে আসে দেবাঞ্জন দেবের জালিয়াতি। কয়েকদিন পরই অসুস্থ হয়ে পড়েন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। শুরু হয় চিকিৎসা। এখন আগের তুলনায় অনেকটাই ভাল আছেন। তবে যন্ত্রণা পুরোপুরি কাটেনি। ট্যুইটারে মিমি লিখেছেন, এই ঘটনায় আমি মানসিক এবং শারীরিক যন্ত্রণার শিকার। আমার জন্য সকলে প্রার্থনা করেছেন। আমি সকলের কাছে কৃতজ্ঞ।
advertisement
ট্যুইটারে মিমি চক্রবর্তীর বার্তা ট্যুইটারে মিমি চক্রবর্তীর বার্তা
advertisement
মানসিক যন্ত্রণায় ভুগছেন বিদ্যা মান্নাও। তাঁর ছেলে শান্তনু। দেবাঞ্জন দেবের ভুয়ো সংস্থায় চাকরি করতেন। শান্তনুকেও গ্রেফতার করেছে পুলিশ। ছেলের চিন্তায় ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছেন মা বিদ্যা।
তালতলার হাড়িপাড়ায় বাড়ি শান্তনুর ৷ ভিন রাজ্যে রান্নার কাজ করতেন ৷ দাদার মৃত্যুর পর বাড়িতে একাই থাকতেন মা ৷ গতবছর লকডাউনে শান্তনু বাড়ি ফেরেন ৷ তারপরেই কাজের খোঁজ শুরু করেন ৷ দেবাঞ্জন দেবের কাছে প্রথমে ৫০০ টাকা প্রতিদিন হিসেবে কাজ করতেন ৷ পরে দেবাঞ্জনের ভুয়ো সংস্থায় চাকরি করেন ৷ সেই শান্তনু এখন পুলিশের জালে। বয়স্ক মা অসহায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mimi Chakraborty: ‘শারীরিক, মানসিক যন্ত্রণার শিকার...’ ভুয়ো টিকাকাণ্ডে ট্যুইট সাংসদ মিমির
Next Article
advertisement
Yuva Sathi Scheme Controversy: যুবসাথীর ১৫০০ টাকায় গুটখা খাওয়ার খরচ উঠবে! ময়নাগুড়ির তৃণমূল ব্লক সভাপতির বেফাঁস মন্তব্য ভাইরাল
যুবসাথীর ১৫০০ টাকায় গুটখা খাওয়ার খরচ উঠবে!ময়নাগুড়ির তৃণমূল নেতার বেফাঁস মন্তব্য ভাইরাল
  • রাজ্যের অন্তর্বর্তী বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার৷ এই প্রকল্পে মাসে ১৫০০ টাকা করে পাবেন বেকার যুবক-যুবতীরা৷ খোদ মুখ্যমন্ত্রী মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১ এপ্রিল থেকেই এই ভাতার টাকা যোগ্য প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে৷ যদিও এই যুবসাথী প্রকল্প নিয়েই বেফাঁস মন্তব্য করে বসলেন জলপাইগুড়ির এক তৃণমূল নেতা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement