IMD Bengal Weather Update: উত্তরবঙ্গে তাপমাত্রার ওঠানামা! সপ্তাহান্তে আবহাওয়ার বড় বদল রাজ্যে
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Salmali Das
Last Updated:
IMD Bengal Weather Update: ঘন কুয়াশার সম্ভাবনা নেই। খুব হালকা কুয়াশার সম্ভাবনা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতে। উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলাতে।
advertisement
advertisement
অন্যদিকে পাহাড়ি এলাকায় এখনও শীতের প্রভাব বজায় রয়েছে। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে এসেছে ১২.৪ ডিগ্রিতে এবং কালিম্পংয়ে রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে পর্যটন এলাকাগুলিতে সকালে ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া তুলনামূলকভাবে মনোরম হয়ে উঠছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement







