Yuva Sathi Scheme Controversy: যুবসাথীর ১৫০০ টাকায় গুটখা খাওয়ার খরচ উঠবে! ময়নাগুড়ির তৃণমূল ব্লক সভাপতির বেফাঁস মন্তব্য ভাইরাল
- Published by:Debamoy Ghosh
Last Updated:
যুবসাথী প্রকল্পের আবেদন পত্র জমা নেওয়ার জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিবিরের আয়োজন করবে রাজ্য সরকার৷ সেখানেই নথি সহ আবেদনপত্র জমা দেওয়া যাবে৷
রাজ্যের অন্তর্বর্তী বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার৷ এই প্রকল্পে মাসে ১৫০০ টাকা করে পাবেন বেকার যুবক-যুবতীরা৷ খোদ মুখ্যমন্ত্রী মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১ এপ্রিল থেকেই এই ভাতার টাকা যোগ্য প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে৷
যদিও এই যুবসাথী প্রকল্প নিয়েই বেফাঁস মন্তব্য করে বসলেন জলপাইগুড়ির এক তৃণমূল নেতা৷ জলপাইগুড়ির ময়নাগুড়ি টাউন ব্লক সভাপতি বিশ্বজিৎ সেনের মতেস এই ১৫০০ টাকা গুটখা, পান খেতেই অনেকের কাজে লাগবে৷
ময়নাগুড়ি বিধানসভায় তৃণমূলের একটি ভোট প্রস্তুতি বৈঠকে সম্প্রতি বক্তব্য রাখছিলেন বিশ্বজিৎ সেন৷ সেখানে তিনি বলেন, ‘যুবসমাজের সমর্থন পাওয়ার ক্ষেত্রে আমাদের কিছুটা ঘাটতি ছিল৷ যুবসাথী প্রকল্পের মাধ্যমে কিন্তু দিদি যুবসমাজকেও বার্তা দিয়েছেন৷ যুবসমাজের একটা বড় অংশ এখন পান, গুটখা খায়৷ এসব খেতেই তাঁদের মাসে হাজার টাকা লেগে যায়৷ যুবসাথী প্রকল্প থেকে তাঁদের সেই খরচ উঠে যাবে৷ এটা তাদের মাথায় কাজ করবে৷’
advertisement
advertisement
জলপাইগুড়ির তৃণমূল নেতার এই বেফাঁস মন্তব্যের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে৷ ফলে অস্বস্তি বেড়েছে শাসক দলের৷ যদিও ভিডিও ভাইরাল হতেই নিজের বক্তব্যের সাফাই দিয়েছেন বিশ্বজিৎবাবু৷ তাঁর দাবি, বিজেপি-র যে কর্মীদের কথা বোঝাতে গিয়েই গুটখা, পান খাওয়ার প্রসঙ্গ টেনেছিলেন তিনি৷
এই বিতর্কে টাউন ব্লক সভাপতির পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা যুব সভাপতি রামমোহন রায়। বিশ্বজিৎবাবুর বক্তব্য বিজেপি বিকৃত করে প্রচার করছে বলে অভিযোগ করেন তিনি।
advertisement
বিরোধী শিবির অবশ্য যুবসাথী প্রকল্পের সমালোচনায় সরব হয়েছে৷ এ দিনও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এর আগেও যুবশ্রী নামে একই ধরনের প্রকল্প চালু করেছিল সরকার৷ অগাস্ট মাসে প্রাক্তন হয়ে যাবেন বুঝতে পেরেই এপ্রিল মাস থেকে যুবসাথী প্রকল্প চালু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী৷ তার আগে শিবির করা হচ্ছে৷ এটাও এক ধরনের প্রতারণা৷
advertisement
সিপিএম নেতা সুজন চক্রবর্তীও অভিযোগ করেছেন, এই প্রকল্প চালু করে রাজ্য সরকার বুঝিয়ে দিল তারা বেকারদের চাকরি দিতে পারছে না৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 11, 2026 12:20 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Yuva Sathi Scheme Controversy: যুবসাথীর ১৫০০ টাকায় গুটখা খাওয়ার খরচ উঠবে! ময়নাগুড়ির তৃণমূল ব্লক সভাপতির বেফাঁস মন্তব্য ভাইরাল











