advertisement

Mimi Chakraborty: এবার সংসদের দুই কমিটি থেকে ইস্তফা, দলকে বার্তা মিমির? ব্যক্তিগত সিদ্ধান্ত, দাবি কুণালের

Last Updated:

পদত্যাগের সিদ্ধান্ত মিমির একান্তই ব্যক্তিগত বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ৷

মিমির পদত্যাগে জল্পনা৷
মিমির পদত্যাগে জল্পনা৷
কলকাতা: গতকালই নিজের লোকসভা এলাকার দুটি স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতি থেকে পদত্যাগ করেছিলেন৷ এবার লোকসভার স্ট্যান্ডিং কমিটি থেকেও ইস্তফা দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী৷ এ ছাড়াও লোকসভার আরও একটি কমিটি থেকে পদত্যাগ করেছেন তৃণমূলের তারকা সাংসদ৷ লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে নিজের কাছে মিমি নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সূত্রের খবর৷
এ বিষয়ে অবশ্য মিমি চক্রবর্তীর প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি৷ যদিও পদত্যাগের সিদ্ধান্ত মিমির একান্তই ব্যক্তিগত বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ৷
advertisement
তৃণমূল সূত্রে খবর, লোকসভার শিল্প বিষয়ক স্ট্যান্ডিং কমিটি থেকে পদত্যাগ করেছেন মিমি৷ এর পাশাপাশি শক্তি এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তি মন্ত্রকের কনসালটিভ কমিটি থেকে থেকেও পদত্যাগের কথা তিনি চিঠি দিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জানিয়েছেন যাদবপুরের তৃণমূল সাংসদ৷
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড়ের নলমুড়ি এবং জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতি থেকে ইস্তফা দেন মিমি৷ এর পরেই সাংসদ হিসেবে তাঁর ভবিষ্যৎ নিয়েও জল্পনা ছড়ায়৷
প্রসঙ্গত, কয়েকদিন আগে একই ভাবে ঘাটালের সাংসদ হিসেবে এলাকার হাসপাতালের রোগী কল্যাণ সমিতি সহ তিনটি পদ থেকে ইস্তফা দেন দেব৷ এর পরেই তাঁর ভোটে দাঁড়ানো নিয়ে টানাপোড়েন শুরু হয়৷ শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে নির্বাচনে লড়তে রাজি হন দেব৷ সংসদের মেয়াদ শেষ হওয়ার কারণেই মিমি একের পর এক পদ থেকে ইস্তফা দিচ্ছেন না কি রাজনৈতিক জীবন নিয়ে তাঁর অন্য পরিকল্পনা রয়েছে, তা অবশ্য সময়ই বলবে৷
advertisement
মিমির পদত্যাগ প্রসঙ্গে এ দিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘মিমি অতিকষ্টে সব সামলাচ্ছিলেন। এখন আরও ব্যস্ততা বাড়ছে। টিভি, সিনেমা, ওটিটি-তে কাজ করছেন। হয়তো ব্যস্ততার কারণে ছেড়েছেন। তবে গোটাটা তাঁর সিদ্ধান্ত। দলের কিছু বলার নেই।’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mimi Chakraborty: এবার সংসদের দুই কমিটি থেকে ইস্তফা, দলকে বার্তা মিমির? ব্যক্তিগত সিদ্ধান্ত, দাবি কুণালের
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement