advertisement

Kolkata metro under water tunnel: গঙ্গার নীচে মেট্রো, বুঝতে পারবেন যাত্রীরা! কীভাবে, জানিয়ে দিল মেট্রো রেল

Last Updated:

অনেকেরই কৌতূহল, গঙ্গার নীচ দিয়ে যাওয়ার সময় কি তা বুঝতে পারবেন যাত্রীরা?

ইস্ট ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গে বিশেষ ব্যবস্থা৷
ইস্ট ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গে বিশেষ ব্যবস্থা৷
কলকাতা: ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে ইতিমধ্যেই শেষ হয়েছে গঙ্গার নীচের অংশে সুড়ঙ্গ তৈরি এবং লাইন পাতার কাজ৷ পরীক্ষামূলক ভাবে ওই অংশ দিয়ে ট্রেনও চালানো হয়েছে৷
কিন্তু অনেকেরই কৌতূহল, গঙ্গার নীচ দিয়ে যাওয়ার সময় কি তা বুঝতে পারবেন যাত্রীরা? দেশের মধ্যে প্রথম বার কোনও নদীর নীচ দিয়ে ছুটবে ট্রেন৷ ফলে যাত্রীদের সেই কৌতূহলের কথা মাথায় রেখেই এবার গঙ্গার নীচের অংশে সুড়ঙ্গে বিশেষ ব্যবস্থা করল মেট্রো রেল কর্তৃপক্ষ৷
advertisement
advertisement
এক্স হ্যান্ডেলে মেট্রোর পক্ষ থেকে এই ভিডিও পোস্ট করে জানানো হয়েছে, গঙ্গার নীচে ৫২০ মিটার সুড়ঙ্গের দু পাশের দেওয়ালের গায়েই নীল আলো লাগানো থাকবে৷ অর্থাৎ ওই অংশ দিয়ে যাওয়ার সময় যাত্রীরা বুঝতে পারবেন যে ট্রেন গঙ্গা পেরোচ্ছে৷
advertisement
ইতিমধ্যেই হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত ওই অংশে কমিশনার অফ রেলওয়ে সেফটির একটি দল পরিদর্শন করেছে৷ সেই পরিদর্শনে বেশ কিছু খামতি ধরা পড়ে৷
আগামী ২২ জানুয়ারি ফের চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি হাওড়া মযদান থেকে ধর্মতলা পর্যন্ত ওই অংশ পরিদর্শনে আসবেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata metro under water tunnel: গঙ্গার নীচে মেট্রো, বুঝতে পারবেন যাত্রীরা! কীভাবে, জানিয়ে দিল মেট্রো রেল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement