advertisement

Manoj Mitra : ট্রামের কামরায় দামি পার্কার কলম চুরি হয়েছিল তাঁর পকেট থেকে, স্মৃতি উস্কে নস্টালজিক অভিনেতা মনোজ মিত্র

Last Updated:

Manoj Mitra : কলকাতা ট্রামের ১৫০ বছর উপলক্ষে এসপ্ল্যানেড ট্রাম ডিপোতে শুক্রবার একটি অনুষ্ঠান হয়।সেই অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বিশিষ্ট অভিনেতা নাট্যকার মনোজ মিত্র। তাঁর বয়স এখন ৮৪ বছর।

 মনোজ মিত্র
মনোজ মিত্র
কলকাতা : কলকাতা ট্রামের ১৫০ বছর উপলক্ষে এসপ্ল্যানেড ট্রাম ডিপোতে শুক্রবার একটি অনুষ্ঠান হয়।সেই অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বিশিষ্ট অভিনেতা তথা নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র। তাঁর বয়স এখন ৮৪ বছর। অনুষ্ঠানে যোগ দিতে এসে পায়চারি করে ট্রাম ডিপোর এদিক ওদিকে একটু চোখ বুলিয়ে নিয়েছিলেন। হঠাৎ করেই সামনের দিকে আঙুল তুলে বললেন, "এইখানে একটা ঘর ছিল। অর্থাৎ ট্রামের চালক, কন্ডাক্টর যেখানে বসতেন। সে সময় কত মানুষ এসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকত ট্রামে যাওয়ার জন্য।ট্রাম ছিল শহর কলকাতার মানুষের যাতায়াতের আসল যান।"
তিনি তাঁর স্মৃতিতে থেকে যাওয়া একটি গল্প বললেন। ১৯৫৪ সাল নাগাদ যখন তিনি আই এ পড়ছিলেন,তখন বেলগাছিয়ার বাড়ি থেকে এসপ্লানেড পর্যন্ত ট্রামে করে এসেছিলেন। যদিও তিনি সে সময় স্কুলে যাওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু ট্রামেই সারতেন। তিনি বললেন ,এসপ্ল্যানেডে ট্রামে তার একটি বহু মূল্যবান কলম চুরি হয়ে গিয়েছিল। কলমটি তাঁর বাবার  ছিল।অত দামি কলম চুরি যাওয়ার ফলে তিনি এসপ্ল্যানেড ট্রাম ডিপোতে দাঁড়িয়েই কেঁদে ফেলেছিলেন।তখন তার কাছে ধুতি পাঞ্জাবি পরিহিত এক মধ্যবয়স্ক লোক এসে জানতে চেয়েছিল,তিনি কেন কাঁদছেন?সেই লোকটি পেন চুরির ঘটনা জানার পর মনোজবাবুকে নিয়ে গিয়েছিলেন ট্রাম ডিপোর সেই ঘরটির পিছনে।
advertisement
আরও পড়ুন :  বাড়ির সকলে দাদুর শেষকৃত্যে, অঝোরে কাঁদতে থাকা কিশোরীকে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন কলকাতা পুলিশের ইন্সপেক্টর
ঘরের পিছনে যাওয়ার পরে তিনি দেখেছিলেন, একটি চওড়া কাঁথার মতো কিছু পাতা ছিল। সেখানে একটি লোক বসে রয়েছে। তার সামনে ১০০ থেকে ১৫০টি পেন পড়ে রয়েছে। তার মধ্যে মনোজ বাবুর পেনটি ছিল কিনা, সেই ব্যক্তি দেখতে বলেছিলেন। যদিও মনোজ বাবু তার সেই দামী পার্কার পেনটি ওই পেন গুলির মধ্যে খুঁজে পাননি।
advertisement
advertisement
আরও পড়ুন :   ৫১২ কেজি পেঁয়াজ বিক্রি করে লাভ মাত্র ২ টাকা ৪৯ পয়সা! কৃষকের মাথায় হাত
পুরনো কলকাতার অভিজ্ঞরা বলেন, এক সময় কলকাতায় পেশাদার পেন চোরের দৌরাত্ম্য ছিল। আজকের দিনে এটা বিস্ময়কর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Manoj Mitra : ট্রামের কামরায় দামি পার্কার কলম চুরি হয়েছিল তাঁর পকেট থেকে, স্মৃতি উস্কে নস্টালজিক অভিনেতা মনোজ মিত্র
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement