বৃহস্পতিবার নিমতায় নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাচ্ছেন মমতা, যোগ দেবেন প্রতিবাদ সভায়
Last Updated:
#কলকাতা: এলাকায় বিপুল জনপ্রিয়তা। লোকসভা ভোটে নিজের ওয়ার্ডে তৃণমূলের বড় লিড। নিমতার ৬ নম্বর নির্মল কুণ্ডুকে না সরালে নিমতায় ৬ ওয়ার্ডে দাঁত ফোটানো সম্ভব নয় বুঝেই কী খুনের পরিকল্পনা? তৃণমূল ও বিজেপির দোষারোপের মাঝেই কাল নিমতায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
লোকসভা ভোটের ফল বেরতেই কী নির্মল কুণ্ডুকে খুনের পরিকল্পনা হয়? রাজনৈতিক শত্রুতাতেই যে এই খুন, তা ইতিমধ্যেই স্পষ্ট। গত কয়েক মাসে রাজ্য রাজনীতির সমীকরণে বদল এসেছে। একইভাবে সমীকরণ বদলায় নিমতার ৬ নম্বর ওয়ার্ডেও।
নিমতার ৬ নম্বর ওয়ার্ডে দায়িত্বে ছিলেন নির্মল কুণ্ডু। লোকসভা ভোটের কিছুদিন আগেই বিজেপির হয়ে ওয়ার্ডে প্রভাব বাড়াতে তৎপর হন সুমন কুণ্ডু। সুমনের ঘনিষ্ঠ হয়ে ওঠে বিল্টু ও লাল্টু। স্থানীয় দুই দুস্কৃতীর সঙ্গে বেশ কয়েকবার ঝামেলা হয় তৃণমূল ওয়ার্ড সভাপতির। তবে লোকসভা ভোটের ফলে ধাক্কা খায় সুমন।
advertisement
advertisement
এরপরই কী নির্মল কুণ্ডুকে সরানোর পরিকল্পনা হয়? তৃণমূল নেতার পরিবারও বিজেপির দিকেই আঙুল তুলছেন ৷ তৃণমূল নেতৃত্বেরও একই অভিযোগ। চলছে রাজনৈতিক চাপানউতোরও।
বিজেপির পালটা অভিযোগ, শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বেই এই খুন। এই রাজনৈতিক চাপানউতোরের মাঝেই বৃহস্পতিবার নিমতায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতাকে খুনে প্রতিবাদ সভায় থাকবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল নেতার বাড়িতেও যেতে পারেন।
Location :
First Published :
Jun 05, 2019 9:57 PM IST











