advertisement

Mamata Banerjee| Bhabanipur: গণেশ চতুর্থীতে মনোনয়ন জমা দেবেন মমতা, ধন্যবাদ জানালেন শোভনদেবকে

Last Updated:

এ দিন চেতলার কর্মিসভা থেকে নির্বাচনের প্রস্তুতিতে দলের নেতা কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee| Bhabanipur)৷

#কলকাতা: আগামী শুক্রবার, গণেশ চতুর্থীর দিন ভবানীপুরে উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন চেতলার কর্মিসভা থেকে নিজেই এ কথা জানিয়েছেন তৃণমূলনেত্রী৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর মুখ্য নির্বাচনী এজেন্ট হতে চলেছেন তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়৷
আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন৷ গণেশ চতুর্থীর শুভ দিনেই মনোনয়ন জমা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী৷ ভবানীপুর কেন্দ্রে প্রচুর অবাঙালি ভোটার রয়েছেন৷ তাঁদের গণেশ চতুর্থীর উদযাপনও করেন৷ ফলে ওই দিনে মনোনয়ন জমা দেওয়ার কথা জানিয়ে নিজের কেন্দ্রের ভোটারদের বার্তাও দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী৷ গণেশ চতুর্থীর আগাম শুভেচ্ছাও জানিয়েছেন তিনি৷
এ দিন চেতলার কর্মিসভা থেকে নির্বাচনের প্রস্তুতিতে দলের নেতা কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি৷ তাঁর নির্বাচনী এজেন্ট কে হবেন তাও ঠিক করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, 'আমি চেয়েছিলাম সুব্রতদা (বক্সি) বা ববি আমার নির্বাচনী এজেন্ট হোক৷ কিন্তু নিয়ম অনুযায়ী কোনও বিধায়ক বা সাংসদ নির্বাচনী এজেন্ট হতে পারবেন না৷ আমার মুখ্য নির্বাচনী এজেন্টের দায়িত্ব সামলাবেন বৈশ্বানর চট্টোপাধ্যায়৷' নির্বাচনে মাথা গরম না করার জন্য বার বার দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সতর্ক করে তিনি বলেছেন, অশান্তি তৈরি করার জন্য ফাঁদ পাতবে বিজেপি৷ কিন্তু তাতে পা দিলে চলবে না৷
advertisement
advertisement
এর পাশাপাশি এ দিন শোভনদেব চট্টোপাধ্যায়কেও তাঁর জন্য ভবানীপুর আসনটি ছেড়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে জয়ী হয়েছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ কিন্তু মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে হেরে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় যাতে ভবানীপুর থেকে ভোটে দাঁড়াতে পারেন, তাই বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রী অবশ্য এ দিনই ঘোষণা করে দিয়েছেন, উপনির্বাচন হলে খড়দহ কেন্দ্র থেকে ফের ভোটে লড়বেন শোভনদেব৷ আপাতত মন্ত্রীও থাকবেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee| Bhabanipur: গণেশ চতুর্থীতে মনোনয়ন জমা দেবেন মমতা, ধন্যবাদ জানালেন শোভনদেবকে
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement