advertisement

Mamata Banerjee: 'এক ফোটা জলও আমি মুখে দিইনি..', চা-চক্রে পৌঁছে কী করলেন মমতা? বিরল ছবি রাজভবনে!

Last Updated:

Mamata Banerjee: রাজভবনে আজ বিরল ছবি। রাজভবনের থ্রোন হলে চা চক্রের আয়োজন করা হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের মুখোমুখি পর্যন্ত হলেন না।

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: রাজভবনে আজ বিরল ছবি। রাজভবনের থ্রোন হলে চা চক্রের আয়োজন করা হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের মুখোমুখি পর্যন্ত হলেন না। এদিন ১৫ অগাস্টের প্রাক্কালে প্রথামাফিক প্রটোকল মেনে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে অভিবাদন জানান। তারপর যখন জাতীয় সঙ্গীত শুরু হয় সেই সময় তিনি থাকার পর বাইরে চলে যান। আবার যখন জাতীয় সঙ্গীত হয়ে অনুষ্ঠান শেষের দিকে আসে সেই সময় তিনি ঘরের ভিতর থেকে আবার বেরিয়ে যান।
সূত্রের খবর, এদিনের অনুষ্ঠানে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার এবং কলকাতা পুরসভার মেয়রকে আমন্ত্রণ না জানানোয় কার্যত এই ভাবেই তাঁর প্রতিবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র বলছে, নবান্নে তরফে এই দুজনকে আমন্ত্রণ জানানোর কথা বলা হয়েছিল।
advertisement
advertisement
আজকের এই অনুষ্ঠানটি রাজ্য সরকারের সুপারিশের উপরই পরিচালিত হয়ে থাকে। কিন্তু নবান্নের তরফে পাঠানো সেই তালিকা থেকে এই দুজনের নাম বাদ দিয়ে দেওয়া হয় রাজভবনের তরফে। আর তাতেই ক্ষুব্ধ মমতা।
রীতিমতো উষ্মা প্রকাশ করেই মমতা বলেন, “রাজভবনটা তো রাজার ব্যাপার। রাজভবনের ভেতরে এক ফোটা জলও আমি মুখে দিইনি।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'এক ফোটা জলও আমি মুখে দিইনি..', চা-চক্রে পৌঁছে কী করলেন মমতা? বিরল ছবি রাজভবনে!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement