'ভালোবাসা দীর্ঘজীবী হোক!' ভ্যালেটাইন্স ডে-তে ভালবাসার বার্তা মমতার!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
ভ্যালেন্টাইনস ডে-তে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের পংক্তি উদ্ধৃত করে ভালবাসা ও মানবিকতার বার্তা দিলেন সমাজমাধ্যমে।
ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেম ও মানবিকতার বার্তা দিলেন সমাজমাধ্যমে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অনন্ত প্রেম’ কবিতার বিখ্যাত পংক্তি উদ্ধৃত করে লিখলেন—“তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার / জনমে জনমে যুগে যুগে অনিবার”। মমতা তুলে ধরলেন ভালবাসার বহুমাত্রিক রূপের কথা।
নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া বার্তায় তিনি লেখেন, “ভ্যালেন্টাইনস ডে শুধুমাত্র ব্যক্তি-সম্পর্কের প্রেমের উদযাপন নয়; এটি ভালোবাসার বিস্তৃত ও মহত্তম প্রকাশের দিন। এমন এক ভালোবাসা, যা জাত, ধর্ম, বর্ণ ও শ্রেণির বিভাজন অতিক্রম করে মানবিক সংহতির বার্তা দেয়।”
মুখ্যমন্ত্রী জানান, জনসেবার পথে তাঁর যাত্রাকে এই ভালবাসার চেতনায় পরিচালিত করেছে। মানুষের প্রতি এমন এক ভালবাসা, যা ঝড়-ঝাপটা সহ্য করার মতো দৃঢ়, মানুষের কথা শোনার মতো ধৈর্যশীল এবং ন্যায় ও মর্যাদার জন্য লড়াই করার মতো সাহসী।
advertisement
advertisement
বার্তার শেষে তিনি সকলকে ভ্যালেন্টাইনস ডে-র শুভেচ্ছা জানিয়ে লেখেন, “ভালোবাসা দীর্ঘজীবী হোক!”
বার্তার শেষে তিনি সকলকে ভ্যালেন্টাইনস ডে-র শুভেচ্ছা জানিয়ে লেখেন, “ভালোবাসা দীর্ঘজীবী হোক!”
advertisement
“তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার
জনমে জনমে যুগে যুগে অনিবার।”Valentine’s Day is a celebration of love in all its forms and manifestations, in its widest and noblest sense; love that transcends caste, creed, class and religion.
It is this spirit of love that has guided…
— Mamata Banerjee (@MamataOfficial) February 14, 2026
advertisement
ইতি পূর্বে বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেও সমাজমাধ্যমে প্রীতির বার্তা দিয়েছিলেন মমতা। বিএনপি চেয়ারপার্সন তারেক রহমনকে ‘ভাই’ বলে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন। আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভাল থাকুন, সুখী থাকুন।” পাশাপাশি তিনি উল্লেখ করেন, “আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।” এইভাবেই ভালবাসার বার্তার মধ্য দিয়ে সামাজিক সম্প্রীতি ও অন্তর্ভুক্তির আবেগ তুলে ধরতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 14, 2026 2:26 PM IST









