advertisement

Mamata Banerjee: '২৭ তারিখের পুরভোটেও কেউ আইন হাতে নেবেন না', বড় জয়েও দলকে কড়া বার্তা মমতার

Last Updated:

বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি এবং আসানসোল পুরনিগমে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখলের পথে এগোচ্ছে তৃণমূল৷ এই জয়ের জন্য সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷

বড় জয়েও নম্র হতে বললেন মমতা৷ Photo-File
বড় জয়েও নম্র হতে বললেন মমতা৷ Photo-File
বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি এবং আসানসোল পুরনিগমে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখলের পথে এগোচ্ছে তৃণমূল৷ এই জয়ের জন্য সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
advertisement
নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'আমি আমার দল, দলের প্রত্যেকটা কর্মী, মানুষের কাছে, তৃণমূল কংগ্রেস পরিবারের কাছে কৃতজ্ঞ৷ মানুষের আশীর্বাদের দাম যেন আমরা দিতে পারি৷ আমরা যত জিতব তত যেন আমরা নম্র হই৷ চারটি কর্পোরেশনেই যাঁরা জিতেছেন তাঁরা সুন্দর ভাবে গ্রিন অ্যান্ড ক্লিন কর্পোরেশন গড়ে তুলুন৷ নির্মাণ, সবুজায়ণ একসঙ্গে চলুক৷ বিশ্বায়ন সবুজায়ণ ছাড়া হয় না৷ আমি নিজে সবুজায়ন ভালবাসি৷'
advertisement
একই সঙ্গে মুখ্যমন্ত্রী আবেদন করেছেন, কোভিড পরিস্থিতির মধ্যে কোথাও কোনও বিজয় মিছিল হবে না৷
আগামী ২৭ ফেব্রুয়ারি ১০৭টি পুরসভার নির্বাচন রয়েছে৷ মুখ্যমন্ত্র আমি চাই নির্বাচন হবে শান্তিপূর্ণ৷ কোনও নির্বাচনে কোথাও কেউ আইন হাতে নেবেন না৷ মানুষ জেতালে জিতব, নাহলে মানুষের রায় মাথা পেতে নেবো৷ এবারেও আমরা কোথাও কোনও গন্ডগোল করতে দিইনি৷ বিধাননগরে গত বার গন্ডগোল হয়েছিল এবার করতে দিইনি৷ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছে৷ এই জয় আমাদের বাকি পুরসভাগুলিতেও জিততে সাহায্য করবে৷'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: '২৭ তারিখের পুরভোটেও কেউ আইন হাতে নেবেন না', বড় জয়েও দলকে কড়া বার্তা মমতার
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement