advertisement

ফের ‘ম্যান মেড’ বন্যার অভিযোগ মমতার, কথা হেমন্ত সোরেনের সঙ্গে! চিন্তা বাড়ছে দক্ষিণবঙ্গে

Last Updated:

সমগ্র পরিস্থিতির উপর তিনি নজর রাখছেন৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সমস্ত জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন এবং তাঁদের পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছেন৷

বাংলায় ফের ‘ম্যান মেড’ বন্যার অভিযোগ মমতার
বাংলায় ফের ‘ম্যান মেড’ বন্যার অভিযোগ মমতার
কলকাতা: কয়েকদিনের বৃষ্টিতে এমনিতেই বাংলার বেশ কিছু জায়গায় প্লাবিত হয়েছে৷ তারই মধ্যে ঝাড়খণ্ডের তেনুঘাট থেকে জল ছাড়া হচ্ছে৷ এর ফলে পশ্চিমবাংলার বেশ কিছু জায়গার বন্যা পরিস্থিতি আরও আবনতি হওয়ার আশঙ্কা রয়েছে৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘এইমাত্র আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলেছি৷ তার সঙ্গে এই বন্যা পরিস্থিতি নিয়ে কথাও বলেছি৷ আমি ওঁর সঙ্গে তেনুঘাট থেকে আকস্মিক বিপুল পরিমাণে জল ছাড়ার ঘটনা নিয়ে আলোচনা করেছি৷’’
advertisement
advertisement
তিনি এই আকস্মিক জল ছাড়ার ঘটনার বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করেছেন৷ তাঁর কথায় এই বন্যা আসলে ‘ম্যান মেড’৷ তিনি আরও লেখেন,‘‘আমি হেমন্ত সোরেনকে এই বিষয়টিকে দেখার জন্য অনুরোধ করেছি৷’’
advertisement
সমগ্র পরিস্থিতির উপর তিনি নজর রাখছেন৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সমস্ত জেলাশাসকদের সঙ্গে কথা বলেছেন এবং তাঁদের পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছেন৷
তিনি আশ্বস্ত করে বলেন, ‘‘আগামী ৩ থেকে ৪ দিন পরিস্থিতির উপর সমস্ত জেলাশাসকদের নজর রাখতে বলেছি৷ কোথাও যেন কোনও রকম অপ্রীতিকর ঘটনা না হয়, সেদন্য সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের ‘ম্যান মেড’ বন্যার অভিযোগ মমতার, কথা হেমন্ত সোরেনের সঙ্গে! চিন্তা বাড়ছে দক্ষিণবঙ্গে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement