advertisement

Dilip Ghosh Marriage: বিয়েতে বসার আগেই দিলীপের বাড়িতে মমতার দূত, বিজেপি নেতাকে কী পাঠালেন মুখ্যমন্ত্রী?

Last Updated:

আজই নিউ টাউনের বাড়িতে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ৷ পাত্রীর নাম রিঙ্কু মজুমদার৷

দিলীপকে শুভেচ্ছা পাঠালেন মমতা৷
দিলীপকে শুভেচ্ছা পাঠালেন মমতা৷
বিজেপি নেতা দিলীপ ঘোষের বিয়ে উপলক্ষে ফুল এবং শুভেচ্ছাবার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন নিউ টাউন থানার পুলিশ আধিকারিকরা দিলীপ ঘোষের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর উপহার পৌঁছে দেন৷ হাসিমুখেই তা গ্রহণ করেন দিলীপ৷
আজই নিউ টাউনের বাড়িতে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ৷ পাত্রীর নাম রিঙ্কু মজুমদার৷ চার বছর আগে দু জনের পরিচয় হয়৷ দিলীপ ঘোষের হাত ধরেই রাজনীতিতে পা দেন রিঙ্কু৷ বিজেপির মহিলা মোর্চার নেত্রী তিনি৷
গতকালই দিলীপ ঘোষের বিয়ের খবর সামনে আসে৷ বিজেপি নেতারা তো বটেই, রাজনৈতিক মতপার্থক্য দূরে সরিয়ে দিলীপ ঘোষকে বিয়ে উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সহ অন্যান্য দলের নেতারাও৷ বিয়ের ঠিক আগে দিলীপ ঘোষের কাছে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পৌঁছে গেল৷
advertisement
advertisement
দিলীপের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আজ নিউ টাউনের বাড়িতে আইনি মতে বিয়ে করবেন বিজেপি নেতা৷ কয়েকদিনের মধ্যেই কলকাতায় অনুষ্ঠান করে অতিথি আপ্যায়ণ করা হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh Marriage: বিয়েতে বসার আগেই দিলীপের বাড়িতে মমতার দূত, বিজেপি নেতাকে কী পাঠালেন মুখ্যমন্ত্রী?
Next Article
advertisement
US-Israel-Iran War News:'হরমুজ প্রণালী বন্ধই থাকবে!' ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম মুখ খুলেই কড়া অবস্থান মোজতবার
'হরমুজ প্রণালী বন্ধই থাকবে!' ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম মুখ খুলেই কড়া অবস্থান মোজতবার
  • US-Israel-Iran War News: পশ্চিম এশিয়ায় ইরান–ইজরায়েল সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি সমুদ্রপথেও আঘাতের ঘটনা ঘটছে। এই পরিস্থিতির মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই প্রথম বার্তায় হরমুজ প্রণালী বন্ধ রাখার অবস্থান বজায় রাখার কথা জানিয়েছ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement