advertisement

"সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলন মনে পড়ে যাচ্ছে!" SIR ধরনা মঞ্চ থেকে অতীত-স্মরণ মমতার! ধর্মতলায় হাজির জয়-সুমনরাও

Last Updated:

এসআইআরের বিরুদ্ধে সরাসরি পথে নেমেছেন তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার মেট্রো চ্যানেলে অনির্দিষ্টকালীন ধরনা অবস্থান চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। আর সেই মঞ্চে দাঁড়িয়েই এদিন তিনি বললেন, "আমার সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের কথা মনে পড়ে যাচ্ছে।"

ধরনা মঞ্চ থেকে কী বললেন মমতা?
ধরনা মঞ্চ থেকে কী বললেন মমতা?
কলকাতা: এসআইআরের বিরুদ্ধে সরাসরি পথে নেমেছেন তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার মেট্রো চ্যানেলে অনির্দিষ্টকালীন ধরনা অবস্থান চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। আর সেই মঞ্চে দাঁড়িয়েই এদিন তিনি বললেন, “আমার সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের কথা মনে পড়ে যাচ্ছে।” উল্লেখ্য, সিঙ্গুর-নন্দীগ্রামে ভূমি আন্দোলনের সময়েও ধরনা-অনশনে বসেছিলেন তৎকালীন বিরোধীনেত্রী মমতা। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হোক বা কলকাতার ধর্মতলা চত্বর ধরনা-অনশন চালিয়ে গিয়েছিলেন তিনি। সেই সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের হাত ধরেই ২০১১ সালের বিধানসভায় পালাবদল ঘটে। তাঁর উত্তরণ যে ধরনা-অনশনের মাধ্যমেই এসআইআর বিরোধী মঞ্চে দাঁড়িয়ে সে কথাই ফের মনে করিয়ে দিলেন তৃণমূলনেত্রী।
প্রসঙ্গত, চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ যাওয়া এবং প্রায় ৬০ লক্ষের নাম ‘বিচারাধীন’ থাকা নিয়ে শুরু থেকেই সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস৷ এবার এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ফের মেট্রো চ্যানেলে ধরনায় বসলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উস্কে দিলেন ২০০৬ সালের স্মৃতি৷
শুক্রবার দুপুর ২টো নাগাদ মেট্রো চ্যানেলের মঞ্চে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, ‘‘অনেক বিশিষ্ট মানুষ আসবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবেন যে ২২ জনকে মৃত ঘোষণা করছে কিন্তু তাঁরা জীবিত আছেন৷ তাঁদের আমি মঞ্চে হাজির করব৷’’
advertisement
advertisement
মমতা জানান, ‘‘sir এ যারা মারা গেছেন তাদের পরিবারও আসবে৷ মনে রাখবেন ইঞ্চিতে ইঞ্চিতে আমরা কাজ করি। আমরা জানি কোথায় কী হয়।’’
২০০৬ সালের পর ২০২৬। কুড়ি বছর পরে আবার সেই মেট্রো চ্যানেল। সেবার ছিলেন বিরোধী দলনেত্রী৷ এবার মুখ্যমন্ত্রী হয়েও প্রতিবাদী ধরনা মঞ্চে মমতা। এসআইআরের নামে হয়রানির অভিযোগে শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর ২ টো থেকেই শুরু হয় ধরনা৷
advertisement
ভোটার লিস্ট থেকে নাম কাটা৷ এসআইআর-এর নামে হয়রানি। শুনানি থেকে অ্যাডজুডিকেশনের তালিকায় থাকা নাম। নির্বাচনের কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগে বারবার তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিবাদেই শুক্রবার মেট্রো চ্যানেলে শুরু হল ধরনা৷
এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে যেন ফের বিরোধী নেত্রীর মেজাজে ফিরে গিয়েছেন মমতা, মেট্রো চ্যানেলকে ধর্না মঞ্চ হিসেবে বেছে নিয়ে ফের ২০০৬-এর স্মৃতি উসকে দিলেন তিনি৷ বঙ্গে তখন সিপিআইএম জমানা, মমতা বিরোধী নেত্রী৷ আন্দোলনের জন্য বেশিরভাগ সময় মাঠ-ময়দানকেই বেছে নিয়েছেন মমতা৷ সিঙ্গুর আন্দোলনের সময় ২০০৬ সালে এই মেট্রো চ্যানেলেই টানা ২৬ দিনের অনশন করেছিলেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
"সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলন মনে পড়ে যাচ্ছে!" SIR ধরনা মঞ্চ থেকে অতীত-স্মরণ মমতার! ধর্মতলায় হাজির জয়-সুমনরাও
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement