advertisement

Operation Sindoor: মধ্যরাতে কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় মিসাইল, 'অপারেশন সিঁদুর' নিয়ে মুখ খুললেন মমতা

Last Updated:

Mamata Banerjee on Operation Sindoor: পহেলগাঁও হামলার প্রত্যাঘাত শুরু ভারতের৷ মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় মিসাইল৷ ভারতের এই প্রত্যাঘাত অভিযানের নাম 'অপারেশন সিঁদুর'৷ সেই অপারেশন নিয়ে এবারে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

News18
News18
কলকাতাঃ পহেলগাঁও হামলার প্রত্যাঘাত শুরু ভারতের৷ মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় মিসাইল৷ ভারতের এই প্রত্যাঘাত অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’৷ সেই অপারেশন নিয়ে এবারে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেশের নিরাপত্তার প্রশ্নে কোনও রাজনীতি করা হবে না বলে আগেই জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পহেলগাঁও হামলার পর তিনি জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকারের পাশে থাকবে তাঁর দল। আর আজ অপারেশন সিঁদুরের পর এই নিয়ে মুখ খুলেছেন তিনি।
আরও পড়ুনঃ সিঁদুরদানের সিঁদুর তখনও সিঁথিতে, জঙ্গি হামলায় নিহত স্বামী…! ‘অপরেশন সিঁদুর’-এর পরই এল শুভমের স্ত্রীর প্রথম প্রতিক্রিয়া, জলে ভরবে চোখ
পাক অধিকৃত কাশ্মীরের মুরিদকে, কোতলি, মুজফফরবাদ এবং বাহাওয়ালপুরে নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁত হামলা চালিয়ে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে খবর৷ এয়ার-টু-সারফেস মিসাইল ব্যবহার করে এই সফল হামলা চালানো হয়েছে৷ আজ অপারেশন সিঁদুর নিয়ে মমতা চার শব্দের সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। তাতে তিনি লেখেন, ‘জয় হিন্দ, জয় ইন্ডিয়া’।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Operation Sindoor: মধ্যরাতে কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় মিসাইল, 'অপারেশন সিঁদুর' নিয়ে মুখ খুললেন মমতা
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement