advertisement

Mamata Banerjee: একা হর্ষ বর্ধনের ঘাড়ে কেন ব্যর্থতার দায়? সরাসরি মোদির দিকেই আঙুল মমতার

Last Updated:

করোনা অতিমারির দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামাল দিতে ব্যর্থতার দায় নিয়েই সরে যেতে হল হর্ষ বর্ধনকে৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর ইস্তফা নিয়েই এ দিন সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)৷

#কলকাতা: করোনা অতিমারির ব্যর্থতার দায় কেন একা স্বাস্থ্যমন্ত্রীর উপরে চাপানো হবে? কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের আগে এই প্রশ্ন তুলে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকেই আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের আগে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী ইস্তফা দিয়েছেন৷ তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্যা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের পদত্যাগ৷ শুধু হর্ষ বর্ধনই নন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবেকেও পদত্যাগ করতে হয়েছে৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, করোনা অতিমারির দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামাল দিতে ব্যর্থতার দায় নিয়েই সরে যেতে হল হর্ষ বর্ধন এবং তাঁর ডেপুটিকে৷
advertisement
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর ইস্তফা নিয়েই এ দিন সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, 'স্বাস্থ্যমন্ত্রী কেন পদত্যাগ করেছেন আমি বলতে পারব না৷ ওনাকে নিশ্চয়ই পদত্যাগ করতে বলা হয়েছে তাই করেছেন৷ এটা বিজেপি-র অভ্যন্তরীণ বিষয়৷ তাদেরকেই প্রশ্ন করুন৷ শুধু স্বাস্থ্যমন্ত্রীর ঘাড়ে দোষ চাপিয়ে কী হবে? করোনা নিয়ে সব বৈঠক তো প্রধানমন্ত্রীই করেছেন৷ সবকিছুই তিনিই দেখেন৷ এটা ওদের দলের সিদ্ধান্ত কাকে রাখবে, কাকে রাখবে না৷'
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর আরও দাবি, আসলে করোনা অতিমারির সমস্যাকে গুরুত্বই দেয়নি বিজেপি৷ তাঁর অভিযোগ, 'বিজেপি কি করোনা অতিমারিকে আদৌ গুরুত্ব দিয়েছে? বা মানুষের অন্য কোনও সমস্যাকে গুরুত্ব দিয়েছে কোনওদিন? ওরা খালি নিজেদের দলের ভালোটা বোঝে৷ প্রতিদিন রাজনীতি করে৷ সরকারের কাজে ওদের মানায় না৷ দলের জন্য ওরা সবকিছু করতে পারে, কিন্তু মানুষের জন্য কিছু করতে পারে না৷ করোনাকে বিজেপি গুরুত্ব দিলে দ্বিতীয় ঢেউ আসত না৷ এতদিনে সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়ে যেত৷'
advertisement
করোনা অতিমারি নিয়ে লাগাতার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী৷ প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকেও এ নিয়ে সরব হয়েছেন তিনি৷ বিনামূল্যে সবাইকে ভ্যাকসিন দেওয়ার দাবিতেও ফেব্রুয়ারি মাসে প্রথমবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের পরেও করোনা অতিমারির সামলানোর ব্যর্থতার জন্য সরাসরি প্রধানমন্ত্রীর দিকেই আঙুল তুললেন মুখ্যমন্ত্রী৷
করোনা অতিমারির দ্বিতীয় দফায় দেশের একটা বড় অংশে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছিল৷ মেডিক্যাল অক্সিজ্যানের অভাবে প্রাণ গিয়েছে অসংখ্য রোগীর৷ খোদ রাজধানী দিল্লিতেই অক্সিজেনের সঙ্কট চরমে পৌঁছয়৷ যা কেন্দ্রীয় সরকার এবং বিজেপি-র কাছে প্রবল অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল৷ আর ব্যর্থতার দায় ঘাড়ে নিয়েই হর্ষ বর্ধনকে সরতে হল বলেই মনে করা হচ্ছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: একা হর্ষ বর্ধনের ঘাড়ে কেন ব্যর্থতার দায়? সরাসরি মোদির দিকেই আঙুল মমতার
Next Article
advertisement
আতঙ্ক নয়, ডোমেস্টিক গ্যাস সরবরাহে আশ্বস্ত করল কেন্দ্র! কিছুটা স্বস্তির খবর দিল বারত পেট্রলিয়ামও
আতঙ্ক নয়, ডোমেস্টিক গ্যাস সরবরাহে আশ্বস্ত করল কেন্দ্র! কিছুটা স্বস্তির খবর দিল ভারত পেট্রলিয়ামও
  • পশ্চিম এশিয়ায় বাড়ছে সংঘাত

  • কিছুটা স্বস্তির খবর দিল ভারত পেট্রলিয়াম

  • ডোমেস্টিক গ্যাস সরবরাহে আশ্বস্ত করল কেন্দ্র!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement