advertisement

Mamata Banerjee on SDM SDO: ভোটের আগে দাবিপূরণ, ৫ বছর পূর্ণ করলেই SDM-SDO পদে WBCS অফিসাররা! বিজ্ঞপ্তি নবান্নের

Last Updated:

Mamata Banerjee on SDM SDO: নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে চাকরির মেয়াদ পাঁচ বছর পূর্ণ করলেই মহকুমা শাসক (SDO) বা মহকুমা ম্যাজিস্ট্রেট (SDM) পদে পোস্টিংয়ের সুযোগ পাবেন ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) অফিসারেরা।

৫ বছর পূর্ণ করলেই এসডিএম, এসডিও পদে পোস্টিংয়ের সুযোগ, মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বিজ্ঞপ্তি জারি নবান্নের
৫ বছর পূর্ণ করলেই এসডিএম, এসডিও পদে পোস্টিংয়ের সুযোগ, মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বিজ্ঞপ্তি জারি নবান্নের
কলকাতা: মুখ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই তৎপরতা রাজ্য প্রশাসনের। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর পড়ার পর বুধবারই সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে চাকরির মেয়াদ পাঁচ বছর পূর্ণ করলেই মহকুমা শাসক (SDO) বা মহকুমা ম্যাজিস্ট্রেট (SDM) পদে পোস্টিংয়ের সুযোগ পাবেন ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) অফিসারেরা।
বুধবার জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে ডব্লিউবিসিএস (এগ্‌জ়িকিউটিভ) আধিকারিকদের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) বা সাব-ডিভিশনাল অফিসার (এসডিও) পদে নিয়োগের ক্ষেত্রে নতুন বিধান কার্যকর করা হচ্ছে।
আরও পড়ুন: বিএনপি সরকার গড়তেই আশায় বুক বাঁধছে আওয়ামি লীগ! খুলছে একের পর এক পার্টি অফিস! হাসিনা তাহলে ফিরছেন কবে?
কর্মিবিনিয়োগ ও প্রশাসনিক দফতরের ডব্লিউবিসিএস সেল থেকে জারি হওয়া এই বিজ্ঞপ্তি অনুযায়ী, সংবিধানের ৩০৯ অনুচ্ছেদ বর্ণিত ক্ষমতা প্রয়োগ করে রাজ্যপাল এই সংশোধনী অনুমোদন করেছেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ৮ ফেব্রুয়ারির জারি করা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এগজ়িকিউটিভ) অফিসার্স (পে) রুলস, ২০২১-এ এই পরিবর্তন আনা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: বিয়ে করতে যাওয়ার সময় বরের পায়ে সাপের ছোবল! লাভপুরে মারাত্মক কাণ্ড, শেষে কী হল জানেন?
সংশোধনী অনুযায়ী, কোনও ডব্লিউবিসিএস (এগজ়িকিউটিভ) অফিসার টানা পাঁচ বছর সন্তোষজনক ভাবে কাজ করলে, তাঁকে এসডিএম বা এসডিও পদে পোস্টিংয়ের জন্য বিবেচনা করা যেতে পারে। এই পাঁচ বছরের মধ্যে ‘প্রবেশন পিরিয়ড’ এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) বা সমমানের পদে কর্মরত থাকার সময়কালও গণ্য হবে।
advertisement
রাজ্যপালের আদেশক্রমে এই বিজ্ঞপ্তি জারি করেছেন পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্যসচিব। প্রশাসনিক মহলে মনে করা হচ্ছে, এই সংশোধনের ফলে তরুণ উপযুক্ত ডব্লিউবিসিএস আধিকারিকদের উচ্চতর দায়িত্বপূর্ণ পদে উন্নীত করার পথ আরও সুগম হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on SDM SDO: ভোটের আগে দাবিপূরণ, ৫ বছর পূর্ণ করলেই SDM-SDO পদে WBCS অফিসাররা! বিজ্ঞপ্তি নবান্নের
Next Article
advertisement
Rahul Banerjee Death: শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
  • উদ্ধার শুটিংয়ের ক্যামেরা ফুটেজ!

  • উদ্ধার হল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ

  • কী রয়েছে তাতে ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement