advertisement

‘বাংলা থেকে ২ কোটি নাম বাদ দেবে বলছে, ২ জনের আগে হাত দিয়ে দেখুক’, বাংলায় NRC নিয়ে মমতার মন্তব্য

Last Updated:

মোদি সরকারকে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি নিয়ে এই ভাষাতেই বৃহস্পতিবার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

#কলকাতা: বাংলায় এনআরসি মানব না ৷ ২ কোটি কেন ২ জন লোকের গায়েও আঁচ লাগলে তা মেনে নেওয়া হবে না ৷ মোদি সরকারকে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি নিয়ে এই ভাষাতেই বৃহস্পতিবার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
জাতীয় নাগরিক পঞ্জি না NRC বিলের বিরুদ্ধে এবার পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত চলে তৃণমূলের পদযাত্রা ৷ পায়ে হেঁটে মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল নেত্রী ৷ এদিন ফের এনআরসি (NRC) ইস্যুতে ক্ষোভ ঝরে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ৷ বলেন, ‘এনআরসির নামে অসমে ১৯ লক্ষ নাম বাদ ৷ তার মধ্যে রয়েছেন বহু হিন্দু, বহু গোর্খা ও বহু মুসলিমদের নাম ৷ নাগরিকপঞ্জির নামে ভাগাভাগির রাজনীতি চালাচ্ছে বিজেপি ৷’
advertisement
অসমের পর বাংলা সহ গোটা দেশেই এনআরসি চালু করতে আগ্রহী কেন্দ্র ৷ বিভিন্ন সময় জাতীয় থেকে রাজ্যের বিজেপি নেতারা বাংলায় এনআরসি-এর কথা বারবার বলেছেন ৷ অমিত শাহ, নরেন্দ্র মোদি, স্মৃতি ইরানি থেকে দিলীপ ঘোষ বাংলায় শীঘ্রই এনআরসি চালু করা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন ৷ এর পাল্টা তৃণমূলনেত্রীর হুঁশিয়ারি, ‘বাংলা থেকে ২ কোটি নাম বাদ দেবে বলছে ৷ ২ জনের গায়ে হাত দিয়ে দেখুক ৷ দেশভাগের চক্রান্ত মানব না ৷ আন্দোলনের মধ্য দিয়েই জবাব দেব ৷ বাংলা ভাগের চেষ্টা হলে রুখে দাঁড়াব ৷ পুলিশ দিয়ে অসমকে চুপ করিয়ে রেখেছে ৷ বাংলায় সেটা করতে পারবে না ৷’
advertisement
advertisement
ইতিমধ্যেই NRC ঠেকাতে বিধানসভায় এনআরসি সংক্রান্ত প্রস্তাব ইতিমধ্যেই এনেছে তৃণমূল শাসিত সরকার ৷ প্রস্তাবে সমর্থন জানিয়েছে বাম ও কংগ্রেস ৷ অসমে এনআরসি-র তীব্র প্রতিবাদে আগেই সরব হয়েছেন তৃণমূলনেত্রী ৷ গত ৩১ অগাস্টই তিনি জানিয়ে দেন, ‘যাঁরা এই প্রক্রিয়ার জন্য ভুগছেন, তাঁদের সঙ্গে আমি রয়েছি ৷ NRC-র নামে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে একটি বিশেষ দল ৷’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘বাংলা থেকে ২ কোটি নাম বাদ দেবে বলছে, ২ জনের আগে হাত দিয়ে দেখুক’, বাংলায় NRC নিয়ে মমতার মন্তব্য
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement