advertisement

Mamata Banerjee: পেনশন হিসাবে পান এক লক্ষ টাকা, তার উপর বই বিক্রি.. বেতন না নেওয়ার কারণ নিজেই জানালেন মমতা

Last Updated:

এদিন বিধানসভায় মন্ত্রী-বিধায়কদের বেতনবৃদ্ধির কথা ঘোষণা করার আগে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের রাজ্যের বিধায়কদের বেতন দেশের মধ্যে সবচেয়ে কম। তাই আমাদের সরকার বিধায়কদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।’’

কলকাতা: বৃহস্পতিবার বেশ ঘটনাবহুলই ছিল রাজ্য বিধানসভার অধিবেশন৷ এদিন ‘পশ্চিমবঙ্গ দিবস’ এবং রাজ্য সঙ্গীত নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ হয় বিধানসভায়৷ পাশাপাশি, পুজোর আগে রাজ্যের বিধায়ক-মন্ত্রীদের বেতন এবং ভাতা বাড়ানো নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ তবে পাশাপাশি জানান, আগের মতোই এখনও বিধায়ক ও মন্ত্রী হিসাবে এক পয়সাও নেবেন না তিনি৷
মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, বিধানসভা অধিবেশন শেষ হওয়ার পরে নিজের ঘরে ঘরোয়া আলোচনায় মমতা জানিয়েছেন, তিনি প্রাক্তন সাংসদ হিসাবে পেনশন বাবদ এক লক্ষ টাকা পান। এ ছাড়াও, বিধায়ক হিসাবেও বেতন পান। কিন্তু, সেই বেতন তিনি নেন না। এছাড়াও, তিনি জানিয়েছেন, তাঁর বই বিক্রির স্বত্ব বাবদ যে টাকা তিনি পান, তা দিয়ে তাঁর চলে যায়।
advertisement
আরও পড়ুন: ১লা বৈশাখ ‘পশ্চিমবঙ্গ দিবস’, ঠিক হয়ে গেল রাজ্য সঙ্গীতও! মমতা বললেন, ‘সমর্থন না করলে কিছু এসে যায় না’
এদিন বিধানসভায় মন্ত্রী-বিধায়কদের বেতনবৃদ্ধির কথা ঘোষণা করার আগে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের রাজ্যের বিধায়কদের বেতন দেশের মধ্যে সবচেয়ে কম। তাই আমাদের সরকার বিধায়কদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।’’
advertisement
advertisement
মূলত তিন স্তরে বেতন বৃদ্ধি করা হয়েছে বিধায়ক-মন্ত্রীদের৷ বিধায়কদের মোট ভাতা-সহ বেতন ছিল ৮১,০০০ টাকা৷ তা বেড়ে হয়েছে ১,২১,০০০ টাকা। প্রতি মন্ত্রীদের মোট ভাতা-সহ বেতন ছিল ১, ০৯, ৯০০ টাকা৷  তা বেড়ে দাঁড়াল ১,৪৯,৯০০ টাকা। পূর্ণ মন্ত্রীদের মোট ভাতা-সহ বেতন ছিল ১,১০,০০০ টাকা, যা বেড়ে হল ১,৫০,০০০ টাকা।
advertisement
এরই মধ্যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, সকলের বেতন বাড়ল, শুধু মুখ্যমন্ত্রী নিজে নিলেন না, এ কেমন করে হয়! তিনি বলেন, “আপনি বেতন নেন না, সেটা আপনার মহানুভবতা। কিন্তু সংশোধনটা আপনার ক্ষেত্রে হলেও ভাল হত। অন্তত খাতায়-কলমে। নইলে ঠিক দেখায় না।” হাত তুলে নমস্কার করে সেই প্রস্তাব খারিজ করে দেন মমতা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: পেনশন হিসাবে পান এক লক্ষ টাকা, তার উপর বই বিক্রি.. বেতন না নেওয়ার কারণ নিজেই জানালেন মমতা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement