'এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জয়!' সুপ্রিম কোর্টের নতুন SIR নির্দেশের পরই এবার অভিষেকের নজরে 'Form 6'
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Tias Banerjee
Last Updated:
অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশকে আন্দোলনের জয় বলে দাবি করেছেন। তিনি বলেন, আদালতের নির্দেশে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছে।
সুপ্রিম কোর্টের নতুন এসআইআর নির্দেশ ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হল রাজ্যে। আদালতের পর্যবেক্ষণের পর ধর্ণামঞ্চ থেকেই প্রতিক্রিয়া জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জয়। পাশাপাশি তিনি জানান, আগামী দিনে ‘ফর্ম ৬’ ইস্যুর দিকেও নজর রাখবে তৃণমূল। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও নির্দেশকে আন্দোলনের সাফল্য বলে দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটাধিকার সংক্রান্ত ইস্যুতে চলা আন্দোলনের প্রেক্ষিতে ধর্ণামঞ্চ থেকে তিনি বলেন, মানুষের অধিকার রক্ষার লড়াই এখনও শেষ হয়নি, তবে আদালতের নির্দেশে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “সাংবাদিকরা আজ সৎ সাহস দেখিয়েছেন। জ্ঞানেশ কুমারকে কঠোর প্রশ্ন করা হয়েছে, কিন্তু তিনি কোনও স্পষ্ট উত্তর দিতে পারেননি।” তাঁর অভিযোগ, কাউকে সুযোগ না দিয়ে গায়ের জোরে বহু মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছিল। সেই বিষয়টি তাঁদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে তুলে ধরেছেন।
অভিষেকের দাবি, সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এবং ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছে। তাঁর কথায়, “এটা আন্দোলনের জয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের জয়।”
advertisement
advertisement

advertisement
সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনালের পথে, ‘এটা আন্দোলনের জয়’—ধর্ণামঞ্চ থেকে অভিষেক
তিনি আরও বলেন, “আমরা মাঠেও আছি, ময়দানেও আছি, সংসদেও লড়ছি। বাংলার কেসকে সুপ্রিম কোর্ট বিশেষ কেস হিসেবে দেখবে বলেছে। ভোটের এক দিন আগে পর্যন্ত নাম তোলার সুযোগ থাকবে বলেও আদালত জানিয়েছে।”
মানুষকে আত্মহত্যার পথ না বেছে আইনি পথে লড়াই করার আহ্বান জানিয়ে অভিষেক বলেন, “মন শক্ত রাখুন। ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ থাকবে। বাংলার মানুষ একা নয়, আমরা পাশে আছি।”
advertisement
কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তিনি বলেন, গ্যাসের দাম কমানোর বদলে প্রচারের খরচ বাড়ানো হচ্ছে। “পাবলিসিটি কমালে গ্যাসের দাম এক-পাঁচ টাকা হলেও কমানো যেত,” দাবি করেন তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিচারের জন্য আমরা অপেক্ষা করছি। মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দরজা খুলেছে। লড়াই এখনও শেষ হয়নি।”
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও নির্দেশকে আন্দোলনের সাফল্য বলে দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্ণামঞ্চ থেকে তিনি বলেন, “এই লড়াই অতন্দ্র প্রহরীর মতো লড়ছে তৃণমূল। আমাদের সব দাবিকে মান্যতা দিয়েছে কমিশন। সুপ্রিম কোর্ট সব দেখবে বলেছে।”
advertisement
অভিষেকের দাবি, জুডিশিয়াল অফিসারদের কাজ করতে না দেওয়ায় কমিশন ভৎর্সনার মুখে পড়েছে। তাঁর কথায়, “আদেশ না মেনে ভুল পথে চালাতে চাইছিল। তাই এই ট্রাইব্যুনাল। তবে লড়াই শেষ নয়। এখনও ফর্ম ৬ আছে। আমরা গোটা বিষয়ে নজর রাখব।”
তিনি আরও বলেন, ভোটাধিকার রক্ষার দাবিতেই এই আন্দোলন শুরু হয়েছিল। “ধর্ণা দিয়েছিলাম যাতে মানুষের ভোটাধিকার ফিরে পায়। সুপ্রিম কোর্টের আদেশ উল্টোপাল্টা বলে ভুল বোঝানো হচ্ছিল। এতক্ষণ আইনজীবীদের সঙ্গে কথা বলেছি,” বলেন অভিষেক।
advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ভোট ঘোষণা হলেও নাম তোলার সুযোগ থাকবে এবং ট্রাইব্যুনালে যাওয়ার পথও খোলা থাকবে। তাঁর কথায়, “ভোট ঘোষণা হলেও নাম ঘোষণা হবে। ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ থাকবে। এটা আমাদের জয়, এটা মানুষের জয়।”
তিনি আরও বলেন, “১৫-১৬ তারিখ ভোট ঘোষণা হলেও খেলা এখন সুপ্রিম কোর্টের হাতে। আমরা পুরো বিষয়টির উপর নজর রাখব।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 10, 2026 8:05 PM IST









