advertisement

হাওড়ায় দমকলকর্মীর মৃত্যুতে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর, আর্থিক সাহায্যের ঘোষণা, কাঠগড়ায় CESC

Last Updated:

বুধবার নবান্নের প্রশাসনিক বৈঠকে থেকেই দমকলকর্মীর মৃত্যুতে CESC-র ভূমিকা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

#কলকাতা: আমফানের বিপর্যয় মোকাবিলায় নেমে মর্মান্তিক ঘটনা ৷ বিদ্যুতের তার জড়িয়ে মৃত্যু দমকলকর্মীর ৷ CESC-র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ৷ ঘটনার তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
মৃত দমকলমন্ত্রী সুকান্ত সিংহা রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘শোক জানাবার ভাষা নেই ৷ অর্থ দিয়ে তো মানুষের প্রাণের বিকল্প হয় না ৷ তবু বিপর্যয়ের কাজ করতে গিয়েই মৃত্যু৷ ১০ লক্ষ টাকা ও তাঁর পরিবারের একজনকে চাকরি দেবে রাজ্য সরকার ৷’
বুধবার নবান্নের প্রশাসনিক বৈঠকে থেকেই দমকলকর্মীর মৃত্যুতে CESC-র ভূমিকা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন ভুল তথ্য দেওয়াও গাফিলতি ৷ এটাও এক ধরনের অপরাধ ৷ পুলিশকে এই ঘটনার উপযুক্ত তদন্ত করে দেখার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷দমকলকর্মীর মৃত্যুতে আটক ৩ CESC কর্মী৷
advertisement
advertisement
জানা গিয়েছে, বুধবার হাওড়ার বেলুড় এলাকায় গাছ কেটে বিদ্যুৎ সংযোগ পুনর্স্থাপনের জন্য সেখানে যান সিইএসসির চারটি দল ও দমকল কর্মীদের সাতটি দল ৷ লিলুয়া ফায়ার স্টেশনের সামনে গাছ কেটে বিদ্যুতের কাজ শুরুর আগে দমকলকর্মীরা বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার অনুরোধ জানায় সিইএসসি-কে ৷ বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে বলে আশ্বস্তও করেন বিদ্যুৎ সংস্থার আধিকারিকরা ৷ কিন্তু সেই কথা মেনে কাজ শুরু করতেই বিপত্তি ৷ বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ২০ ফুট উপর থেকে নিচে ছিটকে পড়েন দমকল কর্মী সুকান্ত সিংহা রায় ৷ হাওড়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় গাফিলতির অভিযোগ উঠেছে সিইএসসি-র বিরুদ্ধে ৷ দায়ের হয়েছে এফআইআর ৷ ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
হাওড়ায় দমকলকর্মীর মৃত্যুতে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর, আর্থিক সাহায্যের ঘোষণা, কাঠগড়ায় CESC
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement